চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন নবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 05, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নবী ছাতা হাতে স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ অভিযানে দাড়ি পড়ে গেছে আফগানিস্তানের। হতাশাজনক পারফর্ম আর টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলে দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন মোহাম্মদ নবী। তবে দেশের প্রয়োজনে আফগান জার্সিতে মাঠে নামতে চান এ ডানহাতি।

অধিনায়কত্ব থেকে সরে আসার কারণ খোলাখুলি ভাবে জানিয়েছেন নবী। নিজের টুইটারে এক পোস্টে ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিকে দায় চাপিয়ে নবী লিখেছেন, ‘গত এক বছরে আমাদের প্রস্তুতি যেমন ছিল, অধিনায়ক হিসেবে তা আমার কাছে বড় টুর্নামেন্টের জন্য যথেষ্ট মনে হয়নি। এছাড়া সম্প্রতি কয়েকটি সফরে ম্যানেজমেন্ট ও নির্বাচন কমিটির সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলাম না। যা দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটিয়েছে।’

২০২১ সালে আমিরাত বিশ্বকাপের আগে রশিদ খান অধিনায়কত্ব ছাড়লে আবারও নেতৃত্বে আসেন নবী। নওরোজ মঙ্গলের পরিবর্তে ২০১০ সালে প্রথমবার আফগানদের অধিনায়ক হন ৩৭ বর্ষী এ তারকা। দ্বিতীয় মেয়াদে সফলতা-ব্যর্থতা মুদ্রার এপিঠ-ওপিঠ দুটো দিকই দেখেছেন নবী। তার নেতৃত্বে ২৩টি ম্যাচ খেলে আফগানরা জিতেছে ১০টিতে, বাকি ১৩টিতে হেরেছে দল। এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে নবীর নেতৃত্বে টানা ৬টি ম্যাচ হেরেছে আফগানিস্তান।

pic.twitter.com/oSpzXxMFGB

— Mohammad Nabi (@MohammadNabi007) November 4, 2022

আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় তারকা জানিয়েছেন দেশের হয়ে খেলার কথা, ‘সবার প্রতি শ্রদ্ধা রেখে এ কারণে নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। দলের প্রয়োজনে নিজ দেশের হয়ে খেলতে চাই। এবারের বিশ্বকাপে বৃষ্টির কারণে ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছে। তবু দর্শকেরা মাঠে এসেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪ রানে হেরেছে নবীর দল। নবীর মতে, খুব ভালো ক্রিকেট ম্যাচ হয়েছে। তবে পরপর চার উইকেট হারানোটাই তাদের জন্য চাপ হয়ে যায়। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি রশিদ-নবীরা। এক নম্বর গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের কাছে হেরে যায় আফগান দল। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপও যাত্রা থেমেছে মোহাম্মদ নবীর দলের।

Tags: অধিনায়কত্বএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নবীরশিদ
Previous Post

ফরিদপুর-২ আসনে উপনির্বাচন শুরু

Next Post

বিশ্বে করোনায় আরও ৮৬৬ জনের মৃত্যু

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষ, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় আরও ৮৬৬ জনের মৃত্যু

বাংলাদেশে মাছ চাষের উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ চাষ শিল্পে এক উল্লেখযোগ্য উদ্যোক্তার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT