চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 09, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রমকে জাতীয় আন্দোলনে রূপ দিতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলপথের দুই পাশ, বাঁধ, সরকারি বনভূমি, উপকূলীয় চরাঞ্চল, নগর এলাকা এবং বসতবাড়িসহ দেশের সর্বত্র ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা যায়।

আজ ৯ জুলাই বৃহস্পতিবার জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উপলক্ষে বুধবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এ বছরের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারেরই প্রতিফলন। মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুমণ্ডলীয় কার্বন শোষণ এবং অতিরিক্ত তাপমাত্রা কমাতে বৃক্ষের বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, এই বাস্তবতা বিবেচনায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এটি কেবল সরকারি উদ্যোগ নয়, বরং একটি জাতীয় আন্দোলন হিসেবে বাস্তবায়ন করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায়ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে নগর বনায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, বিনামূল্যে চারা বিতরণ এবং দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি পাবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সমৃদ্ধ অর্থনীতি ও জীববৈচিত্র্যসমৃদ্ধ বন একে অপরের পরিপূরক। তাই একটি শক্তিশালী সবুজ অর্থনীতি গড়ে তুলতে বন সংরক্ষণ ও বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে বাড়ির আঙিনা, পতিত জমি, খাল-নদীর পাড়, বাঁধ, সড়কের পাশ, সড়কদ্বীপ, ছাদবাগানসহ উপযুক্ত প্রতিটি স্থানে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন এবং তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া তিনি ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’, ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬’ এবং সামাজিক বনায়নের লভ্যাংশ অর্জনকারীদের অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Tags: প্রধানমন্ত্রীবৃক্ষরোপণ
Previous Post

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

Next Post
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ফিফার হলুদ কার্ড তুলে দিতে ফ্রান্সের খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT