চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 09, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফার হলুদ কার্ড তুলে দিতে ফ্রান্সের খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন ফ্রান্সের মাইকেল ওলিসে। সেটা বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফিফায় আপিল করেছিল। বুধবার ২০১৮ আসরের চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন সেটি খারিজ করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সেরা ষোলোর ম্যাচে মাতিয়াস গ্যালারজার জার্সি ধরেছিলেন ওলিসে। সেসময় প্যারাগুয়ে মিডফিল্ডার মুখে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়েন। এফএফএফ বিশ্বাস করত তাদের আপিল করার যথেষ্ট কারণ ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানা লাল কার্ড দেখার পরও এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি দিয়েছিল ফিফা। সেই আকস্মিক সিদ্ধান্তের প্রেক্ষিতে ফ্রান্স আপিল করেছিল।

বুধবার সংবাদ সম্মেলনে দেশম জানিয়েছেন, ফিফার কাছে করা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এর অর্থ, বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২৪ বর্ষী ওলিসে আরেকটি হলুদ কার্ড পেলে সেমিফাইনালে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকবেন। বলেছেন, ‘ওলিসের হলুদ কার্ডে কোন পরিবর্তন আসেনি। সকালে আমরা ফিফার কাছ থেকে একটি সিদ্ধান্ত পেয়েছি যে, ওলিসের হলুদ কার্ডটি বহাল থাকবে।’

বায়ার্ন মিউনিখ তারকা ফরাসিদের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন। ৫টি অ্যাসিস্ট করে রয়েছেন আসরে সর্বোচ্চ অ্যাসিস্টে শীর্ষে। ফরাসিদের হয়ে ৭ গোল করা কাইলিয়ান এমবাপের দুটি গোলে অবদান ছিল তার।

বোস্টনের জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মরক্কোর বিপক্ষে লড়বের ফ্রান্স।

Tags: ওলিসেপ্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

Next Post

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

Next Post
বান্দরবান জেলা মানচিত্র বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহাসিক আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT