চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়, নতুন হিসাব দিল পেন্টাগন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 13, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় নিয়ে আলোচনা চলছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেন্টাগন জানিয়েছে, ইরান সংশ্লিষ্ট যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার। এর আগে, গত ২৯ এপ্রিল পেন্টাগনের দেওয়া এক প্রাথমিক হিসাবে যুদ্ধ ব্যয়ের পরিমাণ ধরা হয়েছিল ২ হাজার ৫০০ কোটি ডলার। নতুন হিসাবে অতিরিক্ত ৪০০ কোটি ডলার যুক্ত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) মার্কিন আইনপ্রণেতাদের সামনে এই তথ্য তুলে ধরেন পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাবনিয়ন্ত্রক জুলস হার্স্ট। তিনি বলেন, জয়েন্ট স্টাফ ও হিসাবনিয়ন্ত্রক টিম নিয়মিতভাবে ব্যয়ের হিসাব পর্যালোচনা করছে। সর্বশেষ ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন, মেরামত এবং চলমান অভিযানের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

এসময় তার পাশে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।  কীভাবে ২ হাজার ৯০০ কোটি ডলারের এই হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে মার্চ মাসে যুদ্ধের প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছিল প্রায় এক হাজার ১৩০ কোটি ডলার।

এদিকে, যুদ্ধ ব্যয়ের এই বাড়তি চাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনা তীব্র হচ্ছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যুদ্ধ ব্যয়কে যুক্ত করে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি জনমত নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

Tags: ইরানপেন্টাগন
Previous Post

এক দশক পর চীনের মুখোমুখি ট্রাম্প

Next Post

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

Next Post
রিয়াল প্রেসিডেন্টের ছবি, তিনি গ্লাস ও স্যুট পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

রাশিয়া দ্বারা পরীক্ষিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT