চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 13, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়া দ্বারা পরীক্ষিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহন করতে পারে। এটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির অন্তর্ভুক্ত।

মঙ্গলবার (১২ মে) ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করে মস্কো। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যেকোনো কিছুর চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ সারমাত ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র–সংক্রান্ত একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ‘নিউ স্টার্ট’ নামের ওই চুক্তির শর্ত অনুযায়ী, নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার কথা ছিল ওয়াশিংটন ও মস্কোর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন দুই দেশের এ–সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা থাকছে না।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে শিগগিরই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে নিয়ে একটি নতুন চুক্তি করতে চাচ্ছেন। তবে এমন কোনো চুক্তির অংশীদার হওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং।

Tags: ক্ষেপণাস্ত্র পরীক্ষাপরমাণু অস্ত্ররাশিয়া
Previous Post

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

Next Post

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

Next Post
নাইজেরিয়ার বাজারে বিমান হামলার দৃশ্য, সেনা সদস্য ও অস্ত্রবাহী গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT