চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার অস্কারজয়ী নির্মাতা পল হাগিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 20, জুন 2022
in বিনোদন
A A
অস্কারজয়ী নির্মাতা পল হাগিসের ছবি, তিনি গ্লাসের চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী কানাডিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার পল হাগিসকে দক্ষিণ ইতালির ওসতুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী।

ইতালির বেশ কয়েকটি গণমাধ্যমে এখবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একজন বিদেশী (ইতালির নাগরিক নন) নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগের তদন্তের জন্য রবিবার পল হ্যাগিসকে আটক করা হয়েছে।

একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ইতালিতে এসেছিলেন ৬৯ বছর বয়সী পল হাগিস। মঙ্গলবার পুগলিয়ার পর্যটন শহর ওসতুনিতে ওই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা।

পল হাগিসের ইতালীয় আইনজীবী মিশেল লাফোরজিয়া জানিয়েছেন, হাগিস তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেছেন ।

পল হাগিসের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল একাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক ছবি ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

সূত্র: ভ্যারাইটি

Tags: অস্কার জয়ীঅ্যাকাডেমি অ্যাওয়ার্ডইতালিচলচ্চিত্র উৎসবযৌন হেনস্তালিড বিনোদন
Previous Post

যেখানে শেষ সেখান থেকেই শুরু বিজয়ের

Next Post

বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত

Next Post
জরুরি বিভাগ signage at Sadar Hospital, Narsingdi in Bengali. Channel i News - চ্যানেল আই নিউজ

বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত

নগদ কর্মীদের বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন ‘নগদ’-এর কর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT