চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন ‘নগদ’-এর কর্মীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 20, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নগদ কর্মীদের বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে ‘নগদ’-এর কর্মীদের একদিনের বেতন বানভাসী মানুষের সহায়তা প্রদানে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। পাশাপাশি চলতি মাসে নিজের বেতনের সম্পূর্ণ অংশ দুর্যোগ মোকাবিলায় অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। 

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দেন। ‘নগদ’-এর চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি এবং গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ মিঠু। 

প্রাকৃতিক এই দুর্যোগের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে স্বতঃপ্রণোদিতভাবে ‘নগদ’-এর সকল কর্মীদের একদিনের সমপরিমাণ বেতন বন্যার বিপর্যয় মোকাবিলায় অনুদানের ঘোষণা দেন তানভীর এ মিশুক। এ ছাড়া সামাজিক দায়বদ্ধ করপোরেট প্রতিষ্ঠান হিসেবে পৃথকভাবে প্রতিষ্ঠানের বিগত দুই মাসের নিজেদের লেনদেনের লভ্যাংশের সম্পূর্ণ অংশ সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় অনুদানের ঘোষণা দেন তিনি। 

আলোচনায় অংশ নিয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এই উদ্যোগ আমার একার পক্ষে গ্রহণ করা সম্ভব হতো না। আমি ‘নগদ’-এর সকল কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই স্বতঃপ্রণোদিত হয়ে দেশের দুর্যোগকালীন সময়ে মহৎ এই উদ্যোগ নেওয়ার জন্য। দেশের বিপর্যয়ে ‘নগদ’-এর বিগত দুই মাসের রাজস্বের সম্পূর্ণটিই আমরা অনুদান দিয়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার বিশ্বাস আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও তাদের দুর্ভোগ মেটাতে সাহায্য করবে।’

সিলেট ও সুনামগঞ্জে ‘নগদ’-এর উদ্যোক্তাসহ রিজিওনাল সকল কর্মীরা তাৎক্ষণিক সব ধরনের লেনদেনের সহায়তা দিয়ে বন্যাকবলিত ‘নগদ’ উদ্যোক্তাসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। বন্যাকবলিত এসব এলাকায় আর্থিক সেবা নিতে স্বশরীরে ব্যাংকে যাওয়া সম্ভব না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে মোবাইল ওয়ালেটে লেনদেনের প্রবণতাও বেড়েছে।  

‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’ শীর্ষক এই অনুষ্ঠানে ‘নগদ’-এর পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে বন্যার এই দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। 

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক আরো বলেন, ‘বাঙালি জাতি যেকোনো দুর্যোগে মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে। বাংলাদেশ সরকার দেশের সবধরনের দুর্যোগ মোকাবিলায় নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই সিলেট ও সুনামগঞ্জের এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষ যাতে এগিয়ে আসেন।’

অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি এবং গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ মিঠু নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মসূচিগুলো তুলে ধরেন এবং ‘নগদ’-এর ডোনেশন অপশনের মাধ্যমে এ পর্যন্ত অসংখ্য মানুষ অনুদান প্রদান করেছেন বলে জানান। 

প্রতিষ্ঠার শুরু থেকে দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ২০২০ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাথে যৌথভাবে করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে ‘নগদ’।

সিলেট অঞ্চলে বন্যার্তদের সহযোগিতা করতে প্রায় ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ‘নগদ’-এর মাধ্যমে অনুদান প্রদান করা যাচ্ছে। আগ্রহী যেকোনো ‘নগদ’ গ্রাহক সহজেই ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে ডোনেশন অপশনে প্রবেশ করে সরাসরি অনুদান প্রদান করতে পারছেন।  

Tags: ডাক ও টেলিযোগাযোগ বিভাগনগদ
Previous Post

বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত

Next Post

মার্সেলো-আলভেজকে নিজের ক্লাবে খেলাতে চান রোনাল্ডো

Next Post
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্সেলো-আলভেজকে নিজের ক্লাবে খেলাতে চান রোনাল্ডো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT