চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হলো ‘পাঠাও পে’: এক অ্যাপেই রাইড, পেমেন্ট, রিচার্জ ও ক্যাশব্যাক সুবিধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 08, জুলাই 2025
in কর্পোরেট নিউজ
A A
পাঠাও পে অ্যাপের মোবাইল স্ক্রিনশট, রাইড, পেমেন্ট ও রিচার্জ অপশনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও চালু করেছে তাদের নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’। আজ মঙ্গলবার (৮ জুলাই) থেকে চালু হওয়া এই সেবার মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই টাকা লেনদেন, অ্যাকসেস ও ম্যানেজ করতে পারবেন; একইসঙ্গে উপভোগ করতে পারবেন একাধিক সেবা ও সুবিধা।

সব কিছু এক প্ল্যাটফর্মে

‘ইয়োর ইউনিভার্স, ইয়োর ওয়ে’ স্লোগানে ‘পাঠাও পে’ এনেছে একাধিক আধুনিক ফিচার। এর মাধ্যমে খাবার অর্ডার, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি, টাকা পাঠানো কিংবা গ্রহণ করা- সবকিছুই সম্ভব হবে। ‘পে ট্যাগ’ ফিচার দিয়ে ইনফো শেয়ার না করেও টাকা রিসিভ করা যাবে, ‘স্প্লিট পে’ দিয়ে একাধিকজনের সঙ্গে বিল ভাগ করা যাবে, ‘গ্রুপ সেন্ড মানি’ দিয়ে একসাথে অনেককে টাকা পাঠানো যাবে এবং ‘অটো পে’ ফিচারে নির্ধারিত পেমেন্টগুলো অটোমেটেডভাবে সম্পন্ন হবে।

এছাড়াও পাঠাও পে দিয়ে অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ ও টাকা অ্যাড করার সুবিধা থাকছে। গ্রাহকরা নগদ কিংবা ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডের মাধ্যমে ওয়ালেটে টাকা যোগ করতে পারবেন।

নতুন কার্ড, নতুন অভিজ্ঞতা
পাঠাও পে-এর অংশ হিসেবে চালু হয়েছে ‘পাঠাও পে কার্ড’, যা মাস্টারকার্ড-পাওয়ার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-সাপোর্টেড। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড দিয়ে দেশে-বিদেশে সহজে ফাইন্যান্স কন্ট্রোল করা যাবে। তিনটি ইউনিক ডিজাইনে (স্টারলিট হরিজন, পার্পল হেজ, সানশাইন বিচ) পাওয়া যাবে কার্ডটি। এতে থাকছে—রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, ‘এনএফসি ট্যাপ অ্যান্ড পে’ (৫০০০ টাকা পর্যন্ত পিন ছাড়াই), এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সব এটিএম থেকে ফ্রি ক্যাশ উইথড্র সুবিধা। বৈধ পাসপোর্ট এনডোর্সমেন্ট থাকলে আন্তর্জাতিক পেমেন্ট, শপিং, ট্রাভেল ও সাবস্ক্রিপশনেও ব্যবহারযোগ্য।

লঞ্চ অফার: ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাঠাও ফুডে সর্বোচ্চ ১ হাজার টাকা, কার রাইডে ১ হাজার টাকা, বাইকে ৫০০ টাকা ও পার্সেল সার্ভিসে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে—শুধু পাঠাও পে ব্যবহার করলেই।

পাঠাও’র প্রতিশ্রুতি: ক্ষমতায়নের নতুন পথ
পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পে ডিজিটাল ফাইন্যান্স ব্যবস্থাপনার সবচেয়ে সহজ উপায়। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি একটি আধুনিক সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবস্থাপনাকে সহজ ও নিরাপদ করে তোলে।”
তিনি আরও বলেন, “পাঠাও পে শুধু একটি ওয়ালেট নয়, এটি একটি ফাইন্যানশিয়াল ইউনিভার্স—যা আপনি নিজের মতো করে পরিচালনা করতে পারবেন।”

ডাউনলোড ও সাইন আপ
সেবাটি উপভোগ করতে এখনই পাঠাও অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করুন পাঠাও পে-তে:
https://pathao.go.link/gTuDn

২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও বর্তমানে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবায় দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম। ১ কোটির বেশি ব্যবহারকারী, ৩ লাখের বেশি ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট এবং ২ লাখ মার্চেন্টের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে তৈরি হয়েছে ৫ লাখের বেশি কর্মসংস্থান—যা দেশের ডিজিটাল অর্থনীতিতে একটি বড় অবদান রেখেছে।

Tags: ডিজিটাল সেবা
Previous Post

চামড়া শিল্পে সমন্বয়হীনতা দূর করতে ‘টিসিসি’ গঠনের উদ্যোগ

Next Post

শাকিবের বিপরীতে মধুমিতা নাকি পাকিস্তানি কেউ?

Next Post

শাকিবের বিপরীতে মধুমিতা নাকি পাকিস্তানি কেউ?

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT