চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চামড়া শিল্পে সমন্বয়হীনতা দূর করতে ‘টিসিসি’ গঠনের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 08, জুলাই 2025
in অর্থনীতি, বাংলাদেশ
A A
চামড়া শিল্পে সমন্বয়হীনতা দূর করতে ট্রিপারেট কনসালটেটিভ কাউন্সিলের সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্ভাবনাময় চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সব পক্ষের কার্যকর অংশগ্রহণ জরুরি বলে মনে করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। চামড়াখাতে এই সমন্বয়হীনতা দূর করতে ১৫ আগস্টের মধ্যে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হচ্ছে ‘ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ’ বা টিসিসি।

সোমবার (৭ জুলাই) ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠনের উদ্যোগে রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট-এ ওশি ফাউন্ডেশন ও লেদার ডেভেলপমেন্ট ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামান বলেন, চামড়া শিল্প তৈরি পোশাক খাতের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। আমাদের এই খাতের সম্ভাবনার ওপর গুরুত্ব দিতে হবে। আমরা এখনও এই খাতে অর্থনীতিতে উল্লেখযোগ্য মূল্য সংযোজন করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। চামড়া শিল্পে একটি কার্যকর টিসিসি গঠনের বিকল্প নেই উল্লেখ করে ১৫ আগস্টের মধ্যে টিসিসি গঠন করার ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, জাতীয় টিসিসি এবং খাতভিত্তিক টিসিসি এক নয়। গঠন প্রক্রিয়া ও কার্যপরিধি নিয়ে পরিষ্কার নির্দেশনা থাকতে হবে। মালিক, শ্রমিক ও সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে খাতভিত্তিক টিসিসি গঠন করতে হবে।

চামড়া খাতের কাজের পরিধি বিবেচনা করলে শুধু শ্রম মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও টিসিসির সাথে সংযুক্ত করার কথা বলেন লেদার ডেভেলপমেন্ট ফোরামের সমন্বয়কারী ফিরোজ আলম।

অনুষ্ঠানে চামড়া শিল্পে কার্যকর টিসিসি প্রণয়নে টার্মস অব রেফারেন্স বা টিওআর প্রস্তুত করা জরুরি উল্লেখ করে কার্যকর পদক্ষেপে জোর দেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত সচিব ওমর মোহাম্মদ ইমরুল মহসিন।

চামড়া শিল্পে বিদ্যমান সঙ্কট উত্তরণে আদর্শ টিসিসি গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন। তিনি বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যেন গঠন ও কাঠামো নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি।

‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্বাবধানে এই আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ-বিলস ও গণস্বাস্থ্যকেন্দ্র।

Tags: চামড়া শিল্প
Previous Post

আমার দেশ পত্রিকার সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন আযমী

Next Post

চালু হলো ‘পাঠাও পে’: এক অ্যাপেই রাইড, পেমেন্ট, রিচার্জ ও ক্যাশব্যাক সুবিধা

Next Post
পাঠাও পে অ্যাপের মোবাইল স্ক্রিনশট, রাইড, পেমেন্ট ও রিচার্জ অপশনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হলো ‘পাঠাও পে’: এক অ্যাপেই রাইড, পেমেন্ট, রিচার্জ ও ক্যাশব্যাক সুবিধা

শাকিবের বিপরীতে মধুমিতা নাকি পাকিস্তানি কেউ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT