চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি ছবি মুক্তির নিষেধাজ্ঞা উঠে গেল, সেন্সর পেলেই ‘পাঠান’ মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
রণবীর কাপুরের স্টাইলিশ ছবি, সানগ্লাস ও খোলা চুলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’ একাত্মতা প্রকাশ করায় তাদের মতামতকে গুরুত্ব দিয়ে হিন্দি সিনেমা আমদানির নিষেধাজ্ঞা আপাতত তুলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এখন থেকে প্রথম বছর ১০টি এবং আগামী বছর ৮টি হিন্দি সিনেমা (উপমহাদেশীয় ভাষা) বাংলাদেশে মুক্তি পাবে।

তবে বাংলাদেশে দুই ঈদ ও পূজার উৎসবে চলতে পারবে না কোনো বলিউড ছবি। সেন্সরের পাশাপাশি চলচ্চিত্র সম্মিলিত পরিষদের ছাড়পত্র নিতে হবে।

রবিবার দুপুর চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতাদের সঙ্গে মিটিং করে এমন সিদ্ধান্তে সম্মতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সিনেমা হল মালিক সমিতির পক্ষে সেই মিটিংয়ে ছিলেন মিয়াঁ আলাউদ্দিন। তিনি বলেন, চলচ্চিত্রের ১৯ সংগঠন (সম্মিলিত চলচ্চিত্র পরিষদ) একমত হয়েছে যে ভারতীয় ছবি আমদানি করা যাবে। তথ্য মন্ত্রণালয়ে এই মর্মে চিঠির মাধ্যমে আবেদন করা হয়েছিল।

মন্ত্রী মহোদয় সেই আবেদন আমলে নিয়ে চলচ্চিত্রের ১৯ সংগঠনের চাওয়ায় হিন্দি ছবি আমদানির নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। সকলে একটি সিদ্ধান্ত আসায় তিনি সাধুবাদ জানিয়েছেন। শিগগির সরকারী প্রক্রিয়া মেনে মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেবে।

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছেন, মন্ত্রী মহোদয় বললেন, এখন আর কোনও সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজ-কালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

এদিকে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফলে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। শোনা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের সিনেমাগুলোতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত প্রায় হাজার কোটি রূপি ব্যবসা করা ‘পাঠান’।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করছেন অনন্য মামুন। তিনি জানান, হিন্দি সিনেমা মুক্তির যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই পাঠান মুক্তিতে বাধা থাকার কথা নয়। তবে এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পেলে সেন্সর করিয়েই মুক্তি দেব।

Tags: তথ্য মন্ত্রণালয়তথ্য মন্ত্রীবাংলাদেশে পাঠানলিড বিনোদন
Previous Post

আইন ভাঙলেন কার্তিক, পুলিশের ‘ফিল্মি’ বার্তা!

Next Post

সেই জাদেজা-অশ্বিনেই পুড়ল ‘নাম্বার ওয়ান’ অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই জাদেজা-অশ্বিনেই পুড়ল ‘নাম্বার ওয়ান’ অস্ট্রেলিয়া

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪২. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT