চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই জাদেজা-অশ্বিনেই পুড়ল ‘নাম্বার ওয়ান’ অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে জাদেজা-অশ্বিন জুটি নিয়েছিলেন ১৫ উইকেট, খেলা শেষ হয়েছিল আড়াই দিনে। দ্বিতীয় টেস্টেও জাদেজা-অশ্বিনের স্পিনে পুড়েছে অস্ট্রেলিয়া, খেলা শেষ আড়াই দিনেই। ম্যাচে দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়েছেন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার জাদেজা, অশ্বিন নিয়েছেন ৬টি। আইসিসি টেস্ট টেবিলের ‘নাম্বার ওয়ান’দের ৬ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-০তে এগিয়ে গেছে রোহিতের ভারত।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২৬৩ রান। ভারত প্রথম ইনিংসে থামে ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে গুটিয়ে যায় সিরিজজুড়ে বিবর্ণদশায় থাকা সফরকারী দল। তৃতীয় দিনের সকালে স্বাগতিকদের মাত্র ১১৫ রানের জয়ের লক্ষ্য দিতে পারেন কামিন্সরা।

৬১ রানে এক উইকেটে দ্বিতীয় দিন শেষ করা অজিরা রোববার সকালে দ্বিতীয় ইনিংস লম্বা করতে নামে। তৃতীয় দিনের সকালে নেমে প্রথম সেশনের পুরোটাও ২২ গজে থাকতে পারেনি। কামিন্সের দল অলআউট হয়ে যায় একশ পেরিয়েই।

লক্ষ্য তাড়ায় নেমে ২৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় ভারত। চেতেশ্বর পূজারা ৩১ ও শ্রীকর ভরত ২৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক রোহিতের ব্যাটে আসে ৩১ রান।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া নাথান লায়ন এদিন নিয়েছেন ২ উইকেট। টড মারফি নেন একটি উইকেট।

সকালে জাদেজা ও অশ্বিনের স্পিন বুঝতেই পারেননি অজি ব্যাটাররা। খেলতে পেরেছে ১৯.১ ওভার, বোর্ডে মাত্র ৫২ রান যোগ করতে পারে। বিপরীতে হারিয়ে ফেলে বাকি ৯ উইকেট।

দ্বিতীয় ইনিংসে জাদেজা বল করেছেন ১২.১ ওভার, যার মাঝে একটি মেডেন। রান দিয়েছেন ৪২, আউট করেছেন লাবুশেন, কামিন্সসহ ৭ জনকে। যা তার টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। প্রথম ইনিংসে তিনি ৬৮ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

৩৪ বর্ষী বাঁহাতি স্পিনারের এটি ১২তম বার টেস্টে এক ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নেয়ার কীর্তি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন দ্বিতীয়বার।

আরেক তারকা অফস্পিনার অশ্বিন ৩ উইকেট নিয়েছেন। ১৬ ওভার বল করে ৫৯ রান দিয়েছেন। প্রথম ইনিংসে ৫৭ রানে নিয়েছিলেন ৩ উইকেট। অজিদের ২০ উইকেটের ১৬টিই নিয়েছেন এ দুই স্পিনার।

দ্বিতীয় ইনিংসে ওপেনিং করা ট্রাভিস হেড ও তিনে নামা লাবুশেন ছাড়া আর কোনো অজি ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ রান আসে হেডের থেকে, ৪৬ বল খেলে ৪৩ রানে ফেরেন অশ্বিনের বলে। লাবুশেন করেন ৩৫ রান। বাকি ৯ ব্যাটারের রান এক অঙ্কের ঘরে ছিল।

Tags: অক্ষরঅশ্বিনঅস্ট্রেলিয়াখাজাজাদেজাবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলায়নলিড স্পোর্টস
Previous Post

হিন্দি ছবি মুক্তির নিষেধাজ্ঞা উঠে গেল, সেন্সর পেলেই ‘পাঠান’ মুক্তি

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪২

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪২. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪২

প্রয়াত ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT