চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’-এর কাহিনী ফাঁস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীর অ্যাকশন দৃশ্য, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন শাহরুখের ‘পাঠান’ ছবিতে ‘টুয়েলভ এ’ রেটিং দিয়েছে! সেই সাথে প্রকাশ করেছে ‘স্পয়লার’!

ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন-এর ওয়েবসাইটে সিনেমার কাহিনী সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করা হয়েছে। ছবিতে এক মারাত্মক সিনথেটিক ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে একসঙ্গে কাজ করেন ছদ্মবেশী পুলিশ এবং জেল ফেরত আসামী।

ওয়েবসাইটে বলা হয়েছে, ১৪৬ মিনিটের এই ছবিতে যৌনতা, সহিংসতা আছে। সহিংসতার বিষয়ে ছবিতে বলা হয়েছে, ‘মুখে আঘাত দেখানো হয়েছে এবং গুলির আঘাতে রক্তপাতও দেখানো হয়েছে। যেসব চরিত্র ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের মুখের ত্বক পোড়া দেখানো হয়েছে’।

যৌনতার বিষয়েও বেশ কয়েকটি দৃশ্যের বর্ণনা আছে ওয়েবসাইটে। ভয়ানক দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘গর্ভবতী মহিলাকে বন্দুকের ভয় দেখিয়ে বেঁধে রাখা এবং ভয় দেখানো।’

এছাড়াও ঝুঁকিপূর্ণ দৃশ্য হিসেবে লেখা হয়েছে, ‘একজন নারী ও পুরুষের মুখে পানি ঢেলে নির্যাতনের দৃশ্য। কয়েকটি চরিত্রের গাড়ি দুর্ঘটনার দৃশ্য এবং গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য। এছাড়াও একজন নারীর বরফে জমে থাকা লেকে পড়ে যাওয়ার দৃশ্য আছে।’

ওয়েবসাইটে লেখা হয়েছে ছবিটি অ্যাকশন ফিল্ম। বর্ণনা দেয়া হয়েছে সেইসব অ্যাকশন দৃশ্যেরও।  আরও যোগ করা হয়েছে, ‘ভাইরাসের কবল থেকে বাঁচতে এক নারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করার মতো দৃশ্যটিও। তবে পর্দায় গুলির দৃশ্যটি দেখানো হয়নি।’

ভারতে বিতর্ক শেষে বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে ‘পাঠান’। অগ্রিম টিকিট বিক্রিতে লেগেছে ধুম।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মের এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আছেন জন অ্যাব্রাহাম।

সূত্র: হিন্দুস্তান টাইমস
Tags: দীপিকাপাঠানফাঁসশাহরুখশাহরুখ খানসিনমোসিনেমা
Previous Post

শান্ত ৮৯*, মাশরাফীর সিলেট ১৭৩

Next Post

মুক্তাগাছায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Next Post
মুক্তাগাছায় হত্যা মামলার আদালত ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তাগাছায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ৫ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ আসামির ফাঁসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT