চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তাগাছায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
4:34 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in অপরাধ, জনপদ, ময়মনসিংহ
A A
মুক্তাগাছায় হত্যা মামলার আদালত ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পানি খাওয়া নিয়ে বাক-বিতণ্ডার জেরে ময়মনসিংহের মুক্তাগাছার তারাটি চরপাড়া গ্রামের রফিজ উদ্দিন হত্যা মামলায় আসামি শামসুদ্দিন (৫৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিন একই এলাকার মৃত জয়েনুদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সুদীপ্তা সরকার এ আদেশ দেন। সেই সাথে দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিনকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আদালতে পুলিশ পরিদর্শক ঝুটন বর্মণ মামলার তথ্যে জানান, ২০১৫ সালে ১০ মে দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা তারাটি চরপাড়া গ্রামের রফিজ উদ্দিন বাশেঁর চাটাই বুনন করছিল। কাজের ফাঁকে গুড়ের খোরমা খেয়ে পানির জন্য শামসুদ্দিনের বাড়ির ভিতরে রান্নাঘরে ঢুকে পানি পান করে।

কেন সে রান্নাঘরে ঢুকে পানি পান করলো- এ নিয়ে শামসুদ্দিন বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধারালো শাবল দিয়ে বুকে পিঠে আঘাত করে রফিজ উদ্দিনকে। তৎক্ষনাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিনকে ধরে পুলিশে দেয় স্থানীয় প্রতিবেশীরা।

পরে রফিজ উদ্দিনের ছেলে ফরহাদ মুক্তাগাছা থানায় শামসুদ্দিনকে আসামী করে মামলা দায়ের করে।

মামলাটিতে ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে বিজ্ঞ বিচারক অপরাধি শামসুদ্দিনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

আদালতে সরকারি পক্ষে আইনজীবী সঞ্জীব সরকার ও আসামী পক্ষে আব্দুল গফুর মামলাটি পরিচালনা করেন।

Previous Post

‘পাঠান’-এর কাহিনী ফাঁস!

Next Post

মাকে ৫ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ আসামির ফাঁসি

Next Post
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ৫ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ আসামির ফাঁসি

নৌপরিবহন প্রতিমন্ত্রীর বক্তৃতা, পেছনে সবুজ ও লাল পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের বাবা কুখ্যাত রাজাকার ছিল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT