চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাবহুল ‘পাতালঘর’ আসছে ওটিটিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 24, জুলাই 2023
in বিনোদন
A A
অভিনেত্রী পত্রিকার সামনে দাঁড়িয়ে, ওটিটি সিরিজের পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কমলা রকেট’ বানিয়ে দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা নূর ইমরান মিঠু। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘পাতালঘর’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। তারকাবহুল এই সিনেমাটি বড় পর্দায় নয়, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে!

ছবিটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। তিনি জানিয়েছিলেন, আগামী ২৭ জুলাই ‘পাতালঘর’ চরকি অ্যাপে মুক্তি পাবে।

এর আগে ‘পাতালঘর’ ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলতি বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে পুরস্কার’ পেয়েছে।

বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় ‘পাতালঘর’ নির্মাণে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, বাতায়ন প্রোডাকশন্স এবং পাওয়ার্ড বাই জয়া সেনেটারি ন্যাপকিন।

নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এর সাথে সহ-প্রযোজক হিসেবে আরো আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।

‘পাতালঘর’ এর ওটিটি রিলিজ নিয়ে আবু শাহেদ ইমন বলেন, “বিশ্বজুড়ে অনেক ভালো ছবি শুরুতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। আমাদের দেশেও ওটিটিতে একটা শ্রেণীর দর্শক ভালো ছবি দেখার জন্য তৈরী হয়েছে। শুরু থেকে ইচ্ছে ছিল দর্শকদের এই ভালো কাজ পৌঁছে দিতে চাই। বাংলাদেশে চরকি ইতোমধ্যে দর্শকদের আস্থা কুড়িয়েছে।

‘পাতালঘর’ এর পোস্টার

তিনি আরও বলেন, সারাবিশ্বের দর্শকের কাছে চরকির মাধ্যমে ‘পাতালঘর’ পৌঁছে দিচ্ছি। যা দর্শকরা একযোগে দেখতে পারবেন। পরে বিকল্প প্রদর্শনীর মাধ্যমে দেখানোর ইচ্ছা আছে।

‘পাতালঘর’-এর শুটিং হয়েছিল করোনাকালে। যা মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাস।

Tags: আফসানা মিমিআবু শাহেদ ইমনআরফান মৃধা শিবলুগিয়াস উদ্দিন সেলিমচরকিদীপান্বিতা মার্টিননাজিয়া হক অর্ষানাসির উদ্দিন খাননুসরাত ফারিয়াপাতালঘরফজলুর রহমান বাবুমৌটুসি বিশ্বাসরওনক হাসানলিড বিনোদনসালাউদ্দিন লাভলুহাসনাত রিপন
Previous Post

কিডনি নষ্টের কথা বলে বিকাশে টাকা নিয়েছিলেন নুর

Next Post

বিশ্বে খাদ্য উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জাতিসংঘ খাদ্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে খাদ্য উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম: প্রধানমন্ত্রী

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT