চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিডনি নষ্টের কথা বলে বিকাশে টাকা নিয়েছিলেন নুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 24, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রকাশ্য মুখের যুবক, হালকা হাসি, ব্যাকগ্রাউন্ডে গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিডনী বিকল ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দু’জনকেই বিদেশ পাঠাতে হবে এবং সেজন্য জরুরি ভিত্তিতে ১০ লক্ষ টাকা লাগবে—এই মর্মে ফেসবুক পোস্ট দিয়েছিলেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

সোমবার ২৪ জুলাই চিকিৎক ও নুরের মেডিকেল বোর্ডের সাচিবিক দায়িত্বে থাকা আমিনুল ইসলাম ফেসবুকে পোস্টে এমন তথ্য জানিয়ে পুরো ঘটনার বিবরণ দেন।

আমিনুল ইসলাম লিখেন, নুরু তার নতুন অফিসের জন্য বিকাশে জনগণের কাছ থেকে টাকা চেয়েছে সেই পোস্ট দেখে মনে পড়ল।

আমিনুল ইসলাম ফেসবুকে লিখেন- বিকাশ নুরু তার কয়েকজন সঙ্গীসহ কয়েক বছর আগে দুঃখজনকভাবে মার খেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো সেই ঘটনার পর তারা একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যার পর নাই কেয়ার করে। চিকিৎসা খরচের ভার নিজ হাতে তুলে নেয় এবং সে জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে। আমি ছিলাম সে মেডিকেল বোর্ডের অনেকটা সাচিবিক দায়িত্বে। অধ্যাপকরা যেসব বিষয়ে সিদ্ধান্ত দিতেন আমি সেটা লিখে কম্পাইল করে তার ফাইনাল রিফাইন্ড কপি ডিরেক্টরের কাছে হস্তান্তর করতাম। পরবর্তী মেডিকেল বোর্ড মিটিংয়ে আগের মিটিংয়ের সারাংশ পড়ে শুনাতাম, সেখানে কখনও কখনও নুরুদের প্রতিনিধিও থাকত, কখনও মেডিকেল বোর্ড শেষে প্রতিনিধিদের ডেকে ব্রিফ করা হতো।

বাংলাদেশের একজন চিকিৎসক কিডনি রোগের চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

 

নুরু কেবিনে শুয়ে বসে রাজাধিরাজের মতো ডাক্তার সিস্টার নার্স স্টাফ সবাইকে নানা হুকুম জারির মাধ্যমে ত্রস্ত রেখেছিল। তাকে কেন এতটা প্রশ্রয় ও লাই দেয়া হচ্ছে, কেন তার আচরণকে চ্যালেঞ্জ করা হচ্ছে না সেই প্রশ্নও উঠেছিল মেডিকেল বোর্ডের মিটিংয়ে।

শরীরে মাংসের ওপর আঘাত হলে কখনও কখনও কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তাদের মধ্যে দু’জনের ক্রিয়েটিনিন কিছুটা বাড়তি দেখা গেল। সাথে সাথেই নেফ্রলজিস্টের সমন্বয়ে বোর্ড তাদের করণীয় ঠিক করল, প্রয়োজনের ডায়ালাইসিস করা হবে সে ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করে রাখা হল। পরিচালক স্যার নির্দেশ দিলেন, সমস্ত খরচ যাতে হাসপাতাল থেকেই বহন করা হয়।

অলৌকিক চিকিৎসার জন্য বিকাশে টাকা নেওয়ার বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু পরদিন ফেসবুকের একটি পোস্ট দেখে আমার চোখ ছানাবড়া। সেখানে লেখা হয়েছে একজনের দু’টি আরেকজনের একটি কিডনী বিকল হয়ে গিয়েছে। বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে জরুরী ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দু’জনকেই বিদেশ পাঠাতে হবে এবং সেজন্য জরুরি ভিত্তিতে ১০ লক্ষ টাকা লাগবে। সাথে বিকাশ ও ব্যাংক একাউন্ট নাম্বার দেয়া হয়েছে এবং একইসঙ্গে স্মরণ করিয়ে দেয়া হয়েছে অনেক টাউট বাটপার কিডনি ট্রান্সপ্লান্টের নাম করে টাকা উত্তোলনের চেষ্টা করবে। এই নম্বর ছাড়া অন্য কোনও নাম্বারে যাতে বিকাশ করা না হয়। আমি সেখানে প্রকৃত তথ্য জানিয়ে কমেন্ট করলে আমার উপর পঙ্গপালের মত আক্রমণ নেমে আসে। গালাগালি করে তা ডিলিট করে দেয়া হয়।

উল্লেখ্য, কোনরকম দুর্ঘটনা ছাড়া সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছিল এবং এজন্য চিকিৎসা বাবদ কারও কোন খরচ হয় নাই বললেই চলে।

Tags: নুরুল হক নুর
Previous Post

বোর্হেসের হ্যাটট্রিক, পানামাকে মাটিতে নামাল ব্রাজিল

Next Post

তারকাবহুল ‘পাতালঘর’ আসছে ওটিটিতে

Next Post
অভিনেত্রী পত্রিকার সামনে দাঁড়িয়ে, ওটিটি সিরিজের পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাবহুল ‘পাতালঘর’ আসছে ওটিটিতে

প্রধানমন্ত্রী জাতিসংঘ খাদ্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে খাদ্য উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT