চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 23, মার্চ 2024
in বিনোদন
A A
প্রয়াত পার্থসারথি, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দেড় মাস হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বর্ষীয়াণ অভিনেতা পার্থসারথি দেব। সবাই ধরে নিয়েছিলেন, লড়াই শেষে ফিরে আসবেন তুখোর এই অভিনেতা। কিন্তু সবাইকে কাঁদিয়ে অনন্তলোকের পথে পাড়ি দিলেন তিনি।

দীর্ঘ দিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল তার। নিউমোনিয়াও ধরা পড়েছিল। গত ৪৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে। জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

জানা যায়, মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘পার্থদা’ হিসাবেই। ফোরামের তরফে রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতার মৃত্যুসংবাদ জানানো রয়েছে। তাতে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’

ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির দেহ নিয়ে যাওয়া হবে। অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।

জানা যায়, ৯ ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। এর আগে ২০২১ সালে এক বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।

‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পার্থসারথির। তার পর থেকে একাই থাকতেন। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তাঁর বেশ কিছু ছবির ডাবিং বাকি থেকে গিয়েছিল। কাজ ফেলে রেখেই চলে গেলেন অভিনেতা।

Tags: মৃত্যুলিড বিনোদনসিনেমা
Previous Post

ব্রাজিল ম্যাচে হ্যারি কেনকে পাচ্ছে না ইংল্যান্ড

Next Post

আইপিএলে মোস্তাফিজের বিধ্বংসী প্রত্যাবর্তন, ৪ উইকেটে ম্যাচ সেরা

Next Post
আইপিএলে মোস্তাফিজের বিধ্বংসী প্রত্যাবর্তন, ৪ উইকেটে ম্যাচ সেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে মোস্তাফিজের বিধ্বংসী প্রত্যাবর্তন, ৪ উইকেটে ম্যাচ সেরা

বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ব্যাটিংয়ে, চাপ কাটিয়ে ফেরার চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাপ কাটিয়ে ম্যাচে ফেরার চেষ্টায় লিটন-তাইজুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT