চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল ম্যাচে হ্যারি কেনকে পাচ্ছে না ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 23, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
হ্যারি কেনের ছবি, ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন। গত সপ্তাহে বুন্দেসলিগায় ডামস্টাডের বিপক্ষে জয়ের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। কোনো ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। এমনকি বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচেও খেলার সম্ভাবনা কম কেনের, জানিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট।

ওয়েম্বলিতে শনিবার রাতে প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

এদিকে স্কোয়াডে থাকলেও চোটের কারণে আয়াক্স মিডফিল্ডার জর্ডান হেনডারসন এবং চেলসি ফরোয়ার্ড কোল পালমার খেলতে পারছেন না ব্রাজিলের বিপক্ষে। আর্সেনালের তরুণ ফরোয়ার্ড বুকায়ো সাকাও চোট পেয়েছেন।

এসব নিয়ে ইংল্যান্ডের কোচ সাউথগেট বলেছেন, ‘এই ম্যাচে হ্যারি কেন, জর্ডান হেনডারসন ও কোল পালমার খেলবেন না। বেলজিয়ামের বিপক্ষে কেনের চেয়ে পালমার ও হেনডারসনের খেলার সম্ভাবনা বেশি। এই ম্যাচের জন্য কেন খুবই অনিশ্চিত। অবশ্য অন্য প্রতিভাবানদের জন্য এটি দারুণ সুযোগ।’

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দল দেয়ার আগে ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে ইংল্যান্ড। চোট কাটিয়ে কেন সেই দলে থাকবেন, আশা করছেন কোচ সাউথগেট। আগামী ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হবে ইউরো।

Tags: ইংল্যান্ডলিড স্পোর্টসসাউথগেটহ্যারি কেন
Previous Post

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

Next Post

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি

Next Post
প্রয়াত পার্থসারথি, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি

আইপিএলে মোস্তাফিজের বিধ্বংসী প্রত্যাবর্তন, ৪ উইকেটে ম্যাচ সেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে মোস্তাফিজের বিধ্বংসী প্রত্যাবর্তন, ৪ উইকেটে ম্যাচ সেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT