চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে ‘সুরক্ষিত লেনদেন বিল’ পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নতুন বিশ্ববিদ্যালয় বিলের জন্য সংসদে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ প্রদান ও গ্রহণের সুযোগ সৃষ্টি এবং ঋণদাতা ও ঋণগ্রহীতার লেনদেনে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এই সংক্রান্ত অর্থায়ন বিবরণী নিবন্ধনসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে জাতীয় সংসদে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

বিদ্যমান আইন অনুযায়ী বর্তমানে কেবল স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়া যায়। এই আইনটি পাস হওয়ায় অস্থাবর সম্পত্তি জামানত রেখেও ঋণ নেওয়া যাবে। এই বিলে জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি বলতে রপ্তানির উদ্দেশ্যে অথবা রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য প্রস্তুতের কাঁচামালকে বোঝানো হয়েছে। এটি প্রয়োজনীয় দলিল দ্বারা সমর্থিত ও সুরক্ষিত হতে হবে।

এছাড়াও বিলে অস্থাবর সম্পত্তি বলতে বোঝানো হয়েছে-ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ, স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু যার ওজন ও বিশুদ্ধতার মান স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা সার্টিফায়েড। নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট। মেধাস্বত্ব অধিকার দ্বারা স্বীকৃত মেধাস্বত্ব পণ্য। কোনো সেবার প্রতিশ্রুতি, যার বিপরীতে সেবাগ্রহীতার মূল্য পরিশোধের স্বীকৃত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৎস্য, গবাদিপশু, দন্ডায়মান বৃক্ষ ও শস্যাদি, ফসল উদ্ভিদ ও ওষুধি উদ্ভিদ।

আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্য, সফটওয়্যার ও অ্যাপস যার মূল্য প্রাক্কলন করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন প্রাপ্ত যান্ত্রিক বা অযান্ত্রক যানবাহন। যথাযথভাবে সংরক্ষিত কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত মৎস্য বা জলজ প্রাণী, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বর্ণিত রক্ষিত বন্য প্রাণী ও উভচর ব্যতীত কোনো আয়বর্ধক জীবজন্তু (অজাত শাবকসহ)। সুরক্ষা স্বার্থ সৃষ্টিকারী যেকোন ধরনের চুক্তি, বন্ধক, শর্ত সাপেক্ষে বিক্রয়, ডিবেঞ্চার, যেকোন চার্জ বা কিস্তিতে ক্রয় চুক্তি।

এই আইনের অধীনে সৃষ্ট সুরক্ষা স্বার্থের সম্পূর্ণকরণ ও কার্যকর সংক্রান্ত বিধানাবলি ছাড়া অন্য কোনো আইনে অনুমোদিত বা তার অধীন কোনো পূর্বস্বত্ব, চার্জ বা অন্যান্য স্বার্থ। কোনো হিসাবের হস্তান্তর বা স্বত্ব অর্পণ যদি এরূপ হস্তান্তর বা স্বত্ব অর্পণ কোনো দায় এর কার্যসম্পাদন বা পরিশোধ নিশ্চিত না করে থাকে।

সড়ক পরিবহন আইনের অধীন রেজিস্ট্রেশন করা কোনো মোটরযান এবং জামিনদারের দখলে থাকা কোনো পণ্যের ওপর সৃষ্ট সুরক্ষা স্বার্থ। কোনো বার্ষিক ভাতা বা বিমা পলিসির অধীন সৃষ্ট কোনো স্বার্থ বা দাবি এবং জামানতের কোনো ক্ষয়ক্ষতি বা লোকসান থেকে উদ্ভূত ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণের নিশ্চয়তা হিসেবে কোনো বিমা পলিসির অধীন প্রাপ্য অর্থ বা অন্য কোনো আর্থিক অধিকার।

বিলে বলা হয়েছে, অর্থ ঋণ আদালতে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান, বিমা আইন অনুযায়ী বিমাকারী, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইনে সংজ্ঞায়িত ক্ষদ্রঋণ প্রতিষ্ঠান এবং মানি ল্যান্ডার্স অ্যাক্টে সংজ্ঞায়িত মানি ল্যান্ডার এবং বিদ্যমান অন্য কোনো আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অস্থাবর সম্পত্তি জামানত রেখে লেনদেন করতে পারবে। সুরক্ষা স্বার্থ সৃষ্টির ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারযোগ্য অস্থাবর সম্পত্তির মূল্য প্রবিধান দিয়ে নির্ধারিত হবে।

আইনটি কার্যকর হলে সরকার একটি নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে। এই কর্তৃপক্ষ জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি অর্থায়ন বিবরণী নিবন্ধন, জামানত হিসেবে অস্থাবর সম্পত্তির ইলেকট্রনিক নিবন্ধন সংক্রান্ত ইলেকট্রনিক তথ্যভান্ডার পরিচালনা করবে।

বিল পাসের প্রক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, এটি একটি যুগান্তকারী আইন। এই আইনের মাধ্যমে ঋণদাতা ও ঋণগ্রহীতা উভয়কে সুরক্ষা দেওয়া হবে। এই আইনটি পাস হলে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, অস্থাবর জামানত রেখে ঋণ প্রদান ও গ্রহণের সুযোগ সৃষ্টি এবং ঋণদাতা ও ঋণগ্রহীতার লেনদেনের সুরক্ষা প্রদানের বিধানের জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সদস্য ফখরুল ইমাম, হাফিজ উদ্দিন আহম্মেদ, বেগম রওশন আরা মান্নান ও পীর ফজলুর রহমান।

Tags: জাতীয় সংসদে বিল পাস
Previous Post

মহাখালীর আগুনে ১ জনের মৃত্যু

Next Post

বিশ্বকাপ: কলকাতায় বাংলাদেশ দলের অনুশীলন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল কলকাতায় অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ: কলকাতায় বাংলাদেশ দলের অনুশীলন

বাভুমা প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে ‘বিপজ্জনক দল’ বলছেন বাভুমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT