চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ‘বিপজ্জনক দল’ বলছেন বাভুমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাভুমা প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। শেষ তিন ম্যাচ হেরে লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে কখনই না হারা পাকিস্তান সবশেষ ম্যাচে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। অন্যদিকে দুরন্ত ফর্মে সাউথ আফ্রিকা। উড়তে থাকা প্রোটিয়ারা অবশ্য হালকাভাবে নিচ্ছেন না বাবর-রিজওয়ানদের। পাকিস্তানকে বিপজ্জনক দল হিসেবে দেখছে তারা।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতে টেবিলের দুইয়ে আছে প্রোটিয়ারা। অন্যদিকে তিন ম্যাচ হেরে টেবিলের পাঁচে পাকিস্তান। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ‘বিপজ্জনক দল’ সাউথ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা।

‘আমরা পাকিস্তানকে ফেলে দিতে পারি না। টুর্নামেন্টের শুরুতে, সেরা চার দলের মধ্যে ছিল তারা। গ্রুপপর্বের পর বোঝা যাবে কারা সেরা চারে থাকছে। দলটির বিপক্ষে ওয়ানডেতে আমাদের ভালো রেকর্ড নেই। তাদের সাথে যেগুলো হচ্ছে তা না হলেও পারতো। আমরা তাদের সম্মান করছি। তাদের দিনে তারা বেশ ভালো খেলে।’

‘পাকিস্তান একটি বিপজ্জনক দল এবং আমরা জানি তারা এখনও তাদের সেরাটার কাছাকাছিও খেলতে পারেনি। কিন্তু আগামীকাল তা হতে পারে, তাই আমরা নিশ্চিত করতে চাই, আমরা এর জন্য প্রস্তুত। আমরা তাদের দুর্বলতা কাজে লাগাতে চাই।

‘আমরা আমাদের আগের ম্যাচগুলোর মত করেই খেলার জন্য পরিকল্পনা করেছি। পাকিস্তান দলের শক্তি, দুর্বলতা এবং হুমকিগুলি বিশ্লেষণ করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি তাদের দুর্বলতাগুলিকে কাজে লাগানো এবং তাদের শক্তিকে পরাস্ত করা। পাকিস্তান আসলেই একটি বিপজ্জনক দল। তারা যে কোনো দিনে অসাধারণভাবে ভালো পারফর্ম করতে পারে।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচেন্নাইপাকিস্তানবাভুমালিড স্পোর্টসশাদাবসাউথ আফ্রিকা
Previous Post

বিশ্বকাপ: কলকাতায় বাংলাদেশ দলের অনুশীলন

Next Post

গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর আবেগঘন বক্তৃতা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর আবেগঘন বক্তৃতা

খাজা টাওয়ার থেকে আগুনের ধোঁয়া ও লাল আলো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাজা টাওয়ারের আগুনে ইন্টারনেট ও মোবাইল সেবা ব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT