চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ পুরুষ ক্রোমোজমের, ম্যাচ ছেড়ে দিলেন নারী বক্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 01, আগস্ট 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বক্সিং ম্যাচে নারী বক্সার বিজয়ী প্রতিপক্ষের বিরুদ্ধে হাত উচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে মেয়েদের ৬৬ কেজি ইভেন্টে ৪৬ সেকেন্ডেই ম্যাচ ছেড়ে দিয়েছেন ইতালির আঞ্জেলা কারিনি। সহজে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন আলজেরিয়ার ইমানে খেলিফ। ‘লিঙ্গ পরীক্ষায়’ ব্যর্থ হয়ে গতবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিষিদ্ধ হয়েছিলেন খেলিফ। তার শরীরে পুরুষ ক্রোমোজম পাওয়া গিয়েছিল।

বৃহস্পতিবার শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন কারিনি ও খেলিফ। ম্যাচের শুরু থেকে কারিনির মুখে পাঞ্চ করছিলেন খেলিফ। ৩০ সেকেন্ড পর কারিনি কোচ এমানুয়েল রেনজিনিকে জানিয়েছিলেন, নাকে ব্যথা পেয়েছেন। কোচ তাকে প্রথম রাউন্ড খেলে যাওয়ার কথা বলেন। পরে আবারও মুখে পাঞ্চের পর হাত তুলে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন কারিনি।

মাত্র ৪৬ সেকেন্ডে ম্যাচ থেকে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কারিনি। পরে সংবাদমাধ্যমে আক্ষেপের কথা জানান ইতালীয় বক্সার। বলেছেন, ‘লড়াই করার জন্যই রিংয়ে এসেছিলাম। আমি হাল ছাড়িনি। কিন্তু তার একটা ঘুষি আমাকে প্রচণ্ড আঘাত করেছে। তাই বলেছি, যথেষ্ট হয়েছে। আমি মাথা উঁচু করেই বেরিয়ে যাই।’

গতবছর লিঙ্গ পরীক্ষায় খেলিফের শরীরে এক্সওয়াই ক্রোমোজম পাওয়া যায়। ভারতে দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনাল থেকে বহিষ্কার করা হয় ২৫ বর্ষী বক্সারকে। একই কারণে ব্রোঞ্জ পদকের লড়াই থেকে বাদ দেয়া হয় চাইনিজ তাইপের লিন ইউ তিংকেও। দুজনকেই প্যারিসে খেলার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে গত মঙ্গলবার আইওসি মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, ‘শুধু বলব, নারী বিভাগের সকল প্রতিযোগী যোগ্যতার নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে এসেছে। পাসপোর্টে তারা নারী। এই ক্রীড়াবিদরা অনেক বছর ধরে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হঠাৎ করে আসেনি।

Tags: ইতালিপ্যারিস অলিম্পিক-২০২৪বক্সিংলিড স্পোর্টস
Previous Post

স্পেনের একানিজের ভুলে ক্যানোয়িংয়ে সোনা ইতালির

Next Post

১০০ কেজি জুডো: স্বর্ণ আজারবাইজানের, মেয়েদের ৭৮ কেজিতে ইতালির

Next Post
বাংলাদেশ ও আর্জেন্টিনা জুডো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ কেজি জুডো: স্বর্ণ আজারবাইজানের, মেয়েদের ৭৮ কেজিতে ইতালির

প্রতিবাদে অংশ নেওয়া নারী, সাদা ব্যাকগ্রাউন্ডে প্রতিবাদকারীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'কী লিখবো, কে শুনবে আমার কথা?'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT