চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কী লিখবো, কে শুনবে আমার কথা?’

বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে সরব জয়া আহসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 পূর্বাহ্ন 02, আগস্ট 2024
in বিনোদন
A A
প্রতিবাদে অংশ নেওয়া নারী, সাদা ব্যাকগ্রাউন্ডে প্রতিবাদকারীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক দিনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সরব শোবিজ অঙ্গনের অনেকেই। দলবদ্ধ হয়ে পথে নেমেও প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ তারকারা।

এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান।

শুরুতেই জয়া লিখেন, “নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে?”

বহু প্রশ্ন অভিনেত্রীর মনে। লিখেছেন, “যে জীবন গেছে তা আর ফিরে আসবেনা। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে?”

“প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!” লিখেন জয়া৷

শান্তি চান জানিয়ে জয়া শেষে লিখেন, “হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মত করে। শান্তি চাই , শান্তি চাই , শান্তি চাই।”

Tags: ছাত্র আন্দোলনজয়া আহসাননাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

১০০ কেজি জুডো: স্বর্ণ আজারবাইজানের, মেয়েদের ৭৮ কেজিতে ইতালির

Next Post

প্যারিসে বাইলসের দ্বিতীয় সোনা, যুক্তরাষ্ট্রের সপ্তম

Next Post
অলিম্পিক গেমসে স্বর্ণপদক জেতা মার্কিন অ্যাথলেটিক্স তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে বাইলসের দ্বিতীয় সোনা, যুক্তরাষ্ট্রের সপ্তম

প্রধানমন্ত্রীর কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের খোলা চিঠি নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের খোলা চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT