চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বিশ্বকাপজয়ীকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 03, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে আর্জেন্টিনা। জায়গা পেয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী চারজন। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞে অবশ্য মহাতারকা লিওনেল মেসি আগেই না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন। বয়স ও ফিটনেসের বাস্তবতা তার এমন সিদ্ধান্ত।

নিয়ম অনুযায়ী অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে খেলাতে হয়। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ২৩ ঊর্ধ্ব তিন ফুটবলার স্কোয়াডে জায়গা পান। আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো তিন সিনিয়রকে বেছে নিয়েছেন। জায়গা পেয়েছেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।

গোলরক্ষক জেরোনিমো রুল্লি, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ আছেন। বয়সের সীমারেখার মধ্যে থাকায় বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদাও প্যারিসের টিকিট পেয়েছেন। কোপা আমেরিকা খেলা শেষে অলিম্পিক স্কোয়াডে ডাক পাওয়ারা দলে যোগ দেবেন, আলভারেজ এবং ওটামেন্ডি কোপা খেলছেন।

আগামী ২৪ জুলাই মরক্কোর বিপক্ষে অলিম্পিক অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বি-গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ইরাক ও ইউক্রেন।

আর্জেন্টিনার অলিম্পিক দল
গোলরক্ষক: লিয়েন্দ্রো ব্রে, জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: মার্কো ডি সিজার, জুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো অ্যামিওনে।
মিডফিল্ডার: ইজেকুয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেডিনা, কেভিন জেনন।
ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ, লুকাস বেলট্রান।

Tags: আর্জেন্টিনাপ্যারিস অলিম্পিক-২০২৪ফুটবললিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

বর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর

Next Post

সংসদে বিরোধীদের পানির গ্লাস এগিয়ে দিলেন মোদি

Next Post
ভারতীয় সংসদে মোদি বিরোধীদের পানির গ্লাস এগিয়ে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে বিরোধীদের পানির গ্লাস এগিয়ে দিলেন মোদি

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের বৈঠক, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক-জেফ বেজোসসহ শীর্ষ ধনীদের প্রথম পেশা কী ছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT