চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 03, জুলাই 2024
in বিনোদন
A A
রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসরে শিল্পীরা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে আষাঢ় মাস। বাঙালির জীবনে বর্ষার রয়েছে তীব্র উপস্থিতি। তীব্র যানজটময় ও জনবহুল এ শহরে চলমান আষাঢ় ও বর্ষামুখরতাকে জাগিয়ে তুলতে অনুষ্ঠিত হলো গায়ক রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর ‘আমার কণ্ঠ হতে গান কে নিল।’

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন চৈতন্য প্রকাশন। গানে গানে হল পরিপূর্ণ হয়ে উঠেছিল। উপস্থিতি সকলে ছিল প্রাণোচ্ছ্বল। সবাই মন-প্রাণ দিয়ে শুনছিল রবীন্দ্রনাথের গান।

রবীন্দ্রনাথের বিভিন্ন গানের নৈপথ্যে কাহিনী শোনান রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত। ফাঁকে ফাঁকে গায়ক রবীন্দ্রনাথের ১২টি গান গেয়ে শোনার এই সময়ের প্রতিভাবান রবীন্দ্রসংগীত শিল্পী জয়ীতা তিথি।

চৈতন্যের কর্ণধার রাজীব চৌধুরী জানান, চলতি বর্ষায় একটি চৈতন্য উদ্যোগ। বর্ষাকে আনন্দমুখর ও উদযাপনময় করতে আমাদের এই আয়োজন। আমাদের পরের আয়োজন ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ও ৬ জুলাই সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।

পরিবেশিত গানের মধ্যে রয়েছে: তোমায় গান শোনাব, তুমি সন্ধ্যার মেঘমালা, আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে, তবু মনে রেখো যদি দূরে যাই চলে, দাও হে হৃদয় ভরে দাও, কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে, কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি, আমার প্রাণের পরে চলে গেল কে, আমায় বোলো না গাহিতে বোলো না, গানের সুরের আসনখানি পাতি পথের ধারে/ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে, মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে।

শিল্পীর গানে বাঁশিতে সঙ্গ দেন সাইফ হাসান বাবু, তবলায় রবীন্দ্রনাথ পাল ও এস্রাজে দেবা পাল।

Tags: বিশ্ব সাহিত্য কেন্দ্র
Previous Post

উজানের পাহাড়ি ঢলে শেরপুরে নিন্মাঞ্চলের ৫০ গ্রাম প্লাবিত

Next Post

চার বিশ্বকাপজয়ীকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল

Next Post
আর্জেন্টিনার ফুটবল দল বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বিশ্বকাপজয়ীকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল

ভারতীয় সংসদে মোদি বিরোধীদের পানির গ্লাস এগিয়ে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে বিরোধীদের পানির গ্লাস এগিয়ে দিলেন মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT