চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ির ধাক্কায় আহত অভিনেত্রী পল্লবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in বিনোদন
A A
অভিনেত্রী পল্লবী আহত, গাড়ির ধাক্কায় আহত অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে গাড়ি দুঘর্টনার কবলে পড়ে আহত হয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী ও অভিনেত্রী পল্লবী যোশী।

বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এর সেটে শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন পল্লবী যোশী। বর্তমানে হায়দরাবাদে চলছে এই ছবির শুটিং।

জানা গেছে, ঘটনাস্থলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি এসে ধাক্কা দেয় পল্লবীকে। এসময় পল্লবীর শুটিং শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পল্লবীর খুব একটা গুরুতর চোট লাগেনি। আপাতত তিনি সুস্থই আছেন।

পল্লবীর আঘাত লাগার পর টুইটারে একটি রহস্যজনক পোস্ট করেছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি লিখেছেন, ‘জীবন একটি এবং সেখানে হাই স্পিডেই চলতে হয়। সেখানে হেভি ট্রাফিক থাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালান সারথীরাও। তাই নিজেকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। না হলে এরকম ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং সেখান থেকে না ফেরার প্রবণতাও তৈরি হবে।’

শেষে তিনি লিখেছেন, যারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফেরেন, তারাই উঠে দাঁড়ান এবং আবার দৌড়তে থাকেন। নিজের গন্তব্যে পৌঁছেও যান তারা।

বিবেক অগ্নিহোত্রী বর্তমানে ব্যস্ত তার ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটি নিয়ে ব্যস্ত। ‘দ্য কাশ্মীর ফাইলস’এর সাফল্যের পর তিনি আবারও একটি বাস্তব ঘটনাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চলেছেন। তার এই ছবির প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল।

এর আগে পল্লবী যোশীকে ‘কাশ্মীর ফাইলস’ ছবিতেও দেখা গিয়েছিল। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে ধরা পড়বে করোনার সময় কীভাবে চিকিৎসক এবং বিজ্ঞানীরা লড়াই চালিয়েছিলেন এই মহামারীর সঙ্গে। একই সঙ্গে কোভিড ১৯ এর টিকা আবিষ্কার দেখানো হবে ছবিতে। চলতি বছরের ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tags: অভিনয়টুইটারবিবেক অগ্নিহোত্রীলিড বিনোদনসিনেমা
Previous Post

দিল্লির তাপমাত্রা চলতি সপ্তাহে বাড়তে পারে ৩-৪ ডিগ্রী

Next Post

উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামীকে হারানোর ১৬ বছর পর স্ত্রীরও একই পরিণতি

Next Post
উড়োজাহাজের কো-পাইলটের তিনটি ছবি, বিভিন্ন পোজে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামীকে হারানোর ১৬ বছর পর স্ত্রীরও একই পরিণতি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে হাইকোর্টে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT