চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামীকে হারানোর ১৬ বছর পর স্ত্রীরও একই পরিণতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের কো-পাইলটের তিনটি ছবি, বিভিন্ন পোজে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্যের নির্মম পরিহাসের কাছে মানুষ বড়ই অসহায়। ভাগ্যের এমনই এক পরিহাসের শিকার হয়েছেন নেপালের পোখারায় বিধ্বস্ত উড়োজাহাজের কো-পাইলট অঞ্জু খাতিওয়াড়া।

রোববার নেপালের আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬৮ জনের। পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই আছড়ে পড়ে উড়োজাহাজটি। এই দুর্ঘটনা কো-পাইলট অঞ্জু খাতিওয়াড়ার স্বপ্নকে কেড়ে নিয়েছে।

বিবিসি জানায়, ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জু। ক্যাপ্টেন হতে চেয়েছিলেন তিনি। স্বপ্ন পূরণে বাকি ছিল আর মাত্র কয়েক সেকেন্ড, বিমানটি বন্দরে নামলেই হতো। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন অধরাই থেকে গেল। আশ্চর্যজনক ঘটনা হলো- ১৬ বছর আগে এক বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তার স্বামীকে। তিনিও ছিলেন কো-পাইলট, আর কাজ করতেন ইয়েতি এয়ারলাইন্সেই।

৭২ জনকে নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পোখারায় ভেঙে পড়েছে, সেই বিমানের পাইলট ছিলেন সিনিয়র ক্যাপ্টেন কামাল কেসি। আর কো-পাইলটের আসনে ছিলেন অঞ্জু। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি সফলভাবে অবতরণ করলেই ক্যাপ্টেন পদে উন্নীত হতে পারতেন অঞ্জু। সেই লক্ষ্যেই তিনি এদিন সকালে সিনিয়র পাইলট তথা তার প্রশিক্ষক কামাল কেসির সঙ্গে বিমান উঠেছিলেন।

ক্যাপ্টেন পদে উত্তীর্ণ হওয়ার জন্য কোনও পাইলটের কমপক্ষে ১০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতার প্রয়োজন। কো-পাইলট হিসেবে নেপালের প্রায় সব বিমানবন্দরে সফলভাবে অবতরণ করার অভিজ্ঞতা ছিল অঞ্জুর। বাকি ছিল শুধু এই নয়া বিমানবন্দরটি। সেই লক্ষ্য অধরাই থেকে গেল। চিফ পাইলটের লাইসেন্স পাওয়া যখন মাত্র ১০ সেকেন্ড দূরে, তখন ভেঙে পড়ে তার স্বপ্ন। অথচ, ক্যাপ্টেন কামাল কেসির ৩৫ বছরের উড়ানের অভিজ্ঞতা ছিল। অনেক পাইলটকে তিনি অতীতে প্রশিক্ষণ দিয়েছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেকেই আজ সফল পাইলট।

১৬ বছর আগে ২০০৬ সালের ২১ জুন এক বিমান দুর্ঘটনাতেই স্বামীকে হারিয়েছিলেন অঞ্জু। তিনিও ছিলেন একজন কো-পাইলট। কাকতালীয়ভাবে তিনিও ইয়েতি এয়ারলাইন্সেই ছিলেন। একটি ৯এল এইকিউ বিমানে নেপালগঞ্জ থেকে সুরখেত হয়ে জুমলা যাওয়ার পথে ভেঙে পড়েছিল বিমানটি। সেসময় প্রাণ গিয়েছিল ৬ যাত্রী এবং ৪ ক্রু সদস্যের। নিহতদের মধ্যে একজন ছিলেন অঞ্জুর স্বামী।

Tags: অঞ্জুউড়োজাহাজ দুর্ঘটনানেপাল
Previous Post

গাড়ির ধাক্কায় আহত অভিনেত্রী পল্লবী

Next Post

স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে হাইকোর্টে তলব

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে হাইকোর্টে তলব

ভোলার উপকূলে জলচর পাখির শুমারি চলমান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার উপকূলে জলচর পাখি শুমারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT