চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ম বদলে ভারতে সংসার করছেন পাকিস্তানি পাবজি প্রেমিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 09, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের সংসারে থাকা পাকিস্তানি প্রেমিকা, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবজি খেলার মাধ্যমে পরিচিত হওয়া ভারতীয় যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ান পাকিস্তানি এক নারী। এই সম্পর্কের কারণে পাকিস্তান ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। গ্রেফতারের পর জামিন পেয়ে এখন ভারতীয় প্রেমীকের সাথে সুখেই সংসার করছেন বলে জানিয়েছেন ওই নারী।

রোববার ৯ জুলাই ভারতীয় সংবাদ হিন্দুস্তান টাইমস জানায়, প্রেমীকা সীমা হায়দার নিজের ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছে প্রেমিক সচিন মীনার ধর্ম। এছাড়াও সীমার চার সন্তান সচিনকে ‘বাবা’ বলেও পরিচয় দিচ্ছেন বলে জানা যায়।

সম্প্রতি তারা উভয় জামিনে মুক্তি পান। এর আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সীমাকে এবং অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে সচিনকে গ্রেফতার করে পুলিশ। কারাঘার থেকে জামিন পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন কিছুক্ষণ। এ সময় সীমা বলেন, তিনি এখন ভারতীয়। পাশাপাশি তার দাবি, গত মার্চে নেপালে দু’জনে বিয়ে করেছিলেন। তাখন তিনি সচিনের ধর্ম গ্রহণ করেন। এমনকী তার চার সন্তানও সচিনকে বাবা বলে সম্বোধন করে বলে জানান সীমা।

শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নয়ডার জেল থেকে জামিন পান সীমা গুলাম হায়দার। একই সময় ছাড়া পান সচিন মীনাও।

জেল থেকে ছাড়া পেয়ে সীমা বলেন, ‘আমি সচিনকে ছাড়া বাঁচতে পারি না। এবং যেহেতু তিনি আমার স্বামী, আমি তার ধর্ম ও সংস্কৃতিকে নিজের বলে মেনে নিয়েছি। আমার চার সন্তানের নামও পরিবর্তন করেছি। তারা সচিনকে বাবা বলে ডাকে এখন। সচিনের বাবা-মাও আমাকে গ্রহণ করে নিয়েছেন। তাদের সাথেই আমি থাকব।’

সচিনের প্রেমে পড়া নিয়ে সীমা বলেন, ‘আমি পাবজি খেলার সময় অনেক অপরিচিত লোকের সাথে অনলাইনে কথা বলতাম। কারণ আমি মাইক চালু রাখতাম। এভাবেই আমার সচিনের সাথে পরিচয় হয় এবং আমরা চ্যাটবক্সে কথোপকথন শুরু করি। আমরা ঘণ্টার পর ঘণ্টা খেলতাম। এমনকি চার ঘণ্টাও একটানা কথা বলে যেতাম। প্রায় চার মাস পর, আমরা মোবাইল নম্বর আদান প্রদান করি। এরপর ভয়েস এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ শুরু করি। আমরা ২০২১ সালের জানুয়ারি একে অপরের প্রতি আমাদের ভালবাসার কথা প্রকাশ করি।’

উল্লেখ্য, গত ৪ জুলাই গৌতম বুদ্ধ নগর পুলিশ অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করার অভিযোগে সীমাকে গ্রেফতার করেছিল। এদিকে সচিন ও তার বাবাকে গ্রেফতার করা হয় অনুপ্রেবেশকারী আশ্রয় দেওয়ার অভিযোগে। সীমা ও সচিন, দু’জনই দাবি করেন, ‘গদর’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তারা।

Tags: পাকিস্তান-ভারত
Previous Post

বঙ্গবন্ধু সাফে সেমিতে খেলে বাফুফের ৫০ লাখ পেলেন জামালরা

Next Post

বিশ্বজয়ী এনজো-স্টার্লিংদের সতর্কবার্তা দিলেন পচেত্তিনো

Next Post
পচেত্তিনো বিশ্বজয়ী এনজো-স্টার্লিংদের সতর্কবার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী এনজো-স্টার্লিংদের সতর্কবার্তা দিলেন পচেত্তিনো

মন্দিরে জুতা চুরি হওয়ায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্দিরে জুতা চুরি হওয়ায় থানায় 'এফআইআর' দায়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT