চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরে জুতা চুরি হওয়ায় থানায় ‘এফআইআর’ দায়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 09, জুলাই 2023
in আন্তর্জাতিক
A A
মন্দিরে জুতা চুরি হওয়ায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কানপুরের যুবক কান্তিলাল নিগম। প্রতি রোববার স্থানীয় ভৈরব বাবার মন্দিরে যাওয়া তার ছোটবেলার অভ্যাস। অভ্যাস মেনে এবারো সেই মন্দিরে পূজা করতে গিয়েছিলেন তিনি। তবে বেরিয়ে দেখেন, তার কেনা নতুন জুতো জোড়া চুরি হয়ে গেছে। এতে রেগে গিয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, এফআইআরে’র বয়ানে তিনি লিখেছেন, সৎ পথে উপার্জন করে জুতো কিনেছিলাম।

জানা যায়, কানপুরের একটি ইলেক্ট্রনিক সংস্থায় চাকরি করেন কান্তিলাল। প্রতি রোববার নিয়ম করে কান্তিলাল ভৈরব বাবার মন্দিরে যান। কিন্তু এত বছরেও যে অভিজ্ঞতা তার কখনো হয়নি, সেই অভিজ্ঞতা হলো শেষ বার গিয়ে। পূজা দিয়ে বেরিয়ে তিনি দেখেন, যে নীল জুতো জোড়া পরে মন্দিরে এসেছিলেন, তা সেখানে নেই। আশপাশ খুঁজেও জুতো জোড়া না পেয়ে পরে পুলিশের কাছে যান তিনি। দায়ের হয় এফআইআর। তবে জুতো চুরি নয়, সকলের নজর কেড়েছে কান্তিলালের লেখা এফআইআরের বয়ান।

তিনি সেখানে স্পষ্ট করে লিখেছেন, সৎ পথে উপার্জন করা টাকায় ওই জুতো জোড়া কিনেছিলেন। মন্দিরে পূজা দিয়ে ফিরে সেই জুতো আর খুঁজে পাচ্ছেন না। তার সন্দেহ, চুরি গিয়েছে জুতো জোড়া। পুলিশ যেন তদন্ত করে তার জুতো জোড়া ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।

কান্তিলাল বলেন, আমি দু’দিন আগেই নতুন জুতো কিনেছিলাম। নীল রঙের ওই জুতো আমার খুবই পছন্দের। আমি প্রতি রোববারই ভৈরব বাবার মন্দিরে পূজা দিতে আসি। আজ পূজা দিয়ে বেরিয়ে দেখি নতুন জুতো জোড়া নেই। অথচ আশপাশে আরও বহু জুতো পড়েছিল। চোর সে সব কিছুই নেয়নি। কেবল আমার নতুন জুতোই মনে ধরেছিল চোরের। তাই মনে হয়, আমারটাই চুরি করে নিয়ে গিয়েছে। সেই কারণেই আমি এফআইআর করেছি। পুলিশ আমার নতুন জুতো খুঁজে দিক।

 

Tags: এফআইআরভারত
Previous Post

বিশ্বজয়ী এনজো-স্টার্লিংদের সতর্কবার্তা দিলেন পচেত্তিনো

Next Post

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

Next Post
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি ক্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

লিভারপুলের দুই খেলোয়াড় নতুন জার্সিতে, ক্লাব লোগো স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী অ্যালিস্টার-সোবোজলাইয়ের অপেক্ষায় ফ্যাবিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT