চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
7:15 অপরাহ্ন 09, জুলাই 2023
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি ক্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশেষায়িত বিষয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় ইতোমধ্যেই শেষ হয়েছে। গুচ্ছের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষায়িত বিষয়ের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এসব ভর্তি পরীক্ষা।

রোববার ৯ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এসব তথ্য জানান।

ইতোমধ্যে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশিত হয়েছে। ভর্তি কার্যক্রম স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করবেন।

বিশেষায়িত বিষয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ভর্তি পরীক্ষা ১০ থেকে ১২ জুলাই, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস বিভাগের ভর্তি পরীক্ষা ১১ ও ১২ জুলাই ও চারুকলা বিভাগের পরীক্ষা ১২ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং স্থাপত্য বিভাগে ১৪ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ১৫ জুলাই, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ১৬ জুলাই, সংগীত এবং নাট্যকলা বিভাগে ১৭ ও ১৮ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ১৮ ও ১৯ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ জুলাই, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ জুলাই, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ জুলাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ভর্তি পরীক্ষা ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।

এর আগে ২০ থেকে ২৭ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় সমূহে বিভাগ পছন্দকরণের সময় বিশেষায়িত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীরা এসব বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেন। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ভর্তি পরীক্ষার্থীদের ৩০০ টাকা ফি দিতে হয়েছে।

এবার ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার রোড ম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২০ থেকে ২৪ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগষ্ট ভর্তি নেয়া হবে। পরবর্তীতে ১০ আগষ্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে।

এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, জুলাইয়ে যদি সম্ভব না হয় তবে আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে। একটি সেমিস্টার এগিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

Tags: গুচ্ছ বিশ্ববিদ্যালয়
Previous Post

মন্দিরে জুতা চুরি হওয়ায় থানায় ‘এফআইআর’ দায়ের

Next Post

বিশ্বজয়ী অ্যালিস্টার-সোবোজলাইয়ের অপেক্ষায় ফ্যাবিনহো

Next Post
লিভারপুলের দুই খেলোয়াড় নতুন জার্সিতে, ক্লাব লোগো স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী অ্যালিস্টার-সোবোজলাইয়ের অপেক্ষায় ফ্যাবিনহো

একজন ব্যক্তি করোনা সংক্রান্ত বই দেখছেন, আলোচনার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর কোমায়, জেগে ওঠে ‘করোনার’ কথা শুনে অবাক যিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT