চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিক্ষা করতে বিদেশ যাচ্ছেন পাকিস্তানের ভিক্ষুকরা: ৭ দিনে ২ হাজার পাসপোর্ট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 11, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের ভিক্ষুকরা বিদেশে ভিক্ষা করতে যাচ্ছেন, পাসপোর্ট বাতিলের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৭ দিনে ২ হাজার ১৩৩ জন পাকিস্তানির পাসপোর্ট বাতিল করেছে দেশটির সরকার। কারণ সরকারি নথি অনুযায়ী এরা সকলেই প্রফেশনাল বেগার বা পেশাদার ভিক্ষুক।

সংবাদ মাধ্যম দ্যা ইকোনমিক টাইমস জানিয়েছে, পাকিস্তানের বড় শহরগুলোর অর্থনীতির নিয়ন্ত্রণ এখন অনেকটাই এই শহরগুলোর ভিক্ষুকদের হাতে। পাকিস্তানের ভিক্ষুকরা কিন্তু শুধু নিজেদের দেশেই ভিক্ষা করে এমন নয়। তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত। বেশ কয়েক বছর ধরেই এই ট্রেন্ড চলছে।

গত বছরই সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছিল হজযাত্রার নামে পাকিস্তান তাদের দেশে যেন ভিক্ষুক না পাঠায়। সংযুক্ত আরব আমিরাত জানিয়ে দিয়েছিল নির্মাণ শ্রমিকের বেশে পাকিস্তান থেকে দলে দলে ভিক্ষুক তাদের দেশে আসছে। প্রবল সমালোচনার মুখে বিষয়টি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি তৈরি করে পাক প্রশাসন।

কয়েকদিন আগে পাকিস্তানের একটি সংবাদপত্র ‘দ্য ডন’-এ একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। ভিখিরি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য চাকরির বিজ্ঞাপন। বেতন মাসে ১২ হাজার টাকা। টার্গেট ফুলফিল করলে ইনসেনটিভের ব্যবস্থার কথাও ঘোষণা করা হয়েছে সেই বিজ্ঞাপনে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

এই বিজ্ঞাপন বেরনোর পরের দিনই সেটা নিয়েই বড়সড় প্রতিবেদন ছেপেছে ওই পত্রিকা। সেই প্রতিবেদনে দাবি, পাকিস্তানে যাঁরা প্রথমবার চাকরির বাজারে নামছেন, তাঁদের বড় অংশের কাছেই পেশা হিসাবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেওয়া ছাড়া কার্যত কোন উপায় নেই। তাই লক্ষ লক্ষ যুবক এমনকি যুবতীরাও ‘বেগারস সিন্ডিকেট’-এ নাম লেখাচ্ছেন।

নতুন ভিক্ষা করতে নামা একজন যুবক বা বৃদ্ধ হেসেখেলে ৮০০ টাকা থেকে ১ হাজার টাকা আয় করতে পারেন। আবার মহিলা বা অসুস্থ হলে সেই রোজগারের পরিমাণ নিশ্চিতভাবেই বেড়ে যায়। পাকিস্তানে চট করে কোন চাকরিতে এত টাকা রোজগার করা কঠিন।

Tags: পাকিস্তানভিক্ষাভিক্ষুক
Previous Post

হেরে কলম্বিয়ার সমর্থকদের মারলেন উরুগুয়ে ফুটবলাররা

Next Post

পাবনায় বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মাকিদ হায়দার

Next Post
বয়সী কবি মাকিদ হায়দারের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মাকিদ হায়দার

সিরাজগঞ্জে বন্যার পানিতে গো-খাদ্য খাচ্ছে গরু ও ছাগল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বন্যায় গো-খাদ্যের সঙ্কট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT