চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে কলম্বিয়ার সমর্থকদের মারলেন উরুগুয়ে ফুটবলাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 11, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, মারামারি ও ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিতে ওঠে উরুগুয়ে, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে লুইস সুয়ারেজ-ডারউইন নুনেজ বাহিনী। সেমিতে কলম্বিয়ার কাছে হেরে স্বপ্ন ভাঙে তাদের। হতাশ হয়ে মাঠ ছাড়তে গিয়ে হুট করে বদলে যায় দলের পরিস্থিতি। দলের কয়েকজন ফুটবলার তেড়ে যান গ্যালারির দিকে। একপর্যায়ে হাতাহাতিতে জড়ান কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে। পরিবারের সদস্যদের রক্ষা করতে এমন করেছেন তারা, বলছেন উরুগুয়ে অধিনায়ক হোসে মারিয়া গিমেনেজ।

উত্তর ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে আসরের দ্বিতীয় সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে কলম্বিয়া। বিরতির আগে কলম্বিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলের সঙ্গেও পেরে ওঠেনি প্রতিযোগিতায় আর্জেন্টিনার সমান ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

হাইভোল্টেজ ম্যাচে হারের পর মেজাজ হারান উরুগুয়ে ফুটবলাররা। মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ে অধিনায়ক সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতে কথা বলছিলেন দুজনে। এরপর গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনেজ আর রোনাল্ড আরাউজোকে। সঙ্গে ছিলেন আরেক ডিফেন্ডার গিমেনেজ।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি, উরুগুয়ে দলের খেলোয়াড়দের বেশকিছু আত্মীয়-স্বজন গ্যালারির ওই অংশে ছিলেন। তারা বাজে আচরণের শিকার হয়েছেন, এমন অভিযোগ ওঠার পর থেকে সংঘর্ষের সূত্রপাত।

Uruguay players have entered the stands and a fight has broken out between fans and players pic.twitter.com/XRbte2ibiy

— FOX Soccer (@FOXSoccer) July 11, 2024

ঘটনার পর সাক্ষাৎকারে উরুগুয়ে অধিনায়ক গিমেনেজ বলেছেন, পরিবারের সদস্যদের রক্ষা করতে এমনটা কাজে বাধ্য হয়েছেন তারা।

‘কর্তৃপক্ষ থামিয়ে দেয়ার আগেই আমি কিছু বলতে চাই। পরে তারা কিছু বলতে দেবে না। তারা চায় না আমরা এসব নিয়ে কথা বলি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবারও গ্যালারিতে থাকে, শিশুরাও থাকে। এটা পুরোপুরি একটা বিপর্যয়। আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতে আমাদের এগিয়ে যেতে হয়েছে।’

অতিরিক্ত মদ্যপানের কারণে বাজে আচরণ করেছে কলম্বিয়ার ওই সমর্থকরা। গিমেনেজ এমন দাবি করে বলেছেন, ‘এটা গুটিকয়েক সমর্থকের ভুল। তারা অনেকবেশি পান করে ফেলেছিল। তারা জানে না কীভাবে পান করে নিজেদের সামলে রাখতে হয়।’

Tags: উরুগুয়েকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪নুনেজলিড স্পোর্টস
Previous Post

নুরকে নিয়ে হাইকোর্টের রায় ১ আগস্ট

Next Post

ভিক্ষা করতে বিদেশ যাচ্ছেন পাকিস্তানের ভিক্ষুকরা: ৭ দিনে ২ হাজার পাসপোর্ট বাতিল

Next Post
পাকিস্তানের ভিক্ষুকরা বিদেশে ভিক্ষা করতে যাচ্ছেন, পাসপোর্ট বাতিলের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিক্ষা করতে বিদেশ যাচ্ছেন পাকিস্তানের ভিক্ষুকরা: ৭ দিনে ২ হাজার পাসপোর্ট বাতিল

বয়সী কবি মাকিদ হায়দারের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মাকিদ হায়দার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT