চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানি অভিনেত্রীর পোস্ট ভাইরাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in বিনোদন
A A
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানি অভিনেত্রীর ভাইরাল পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ‘ডিনার ডেট’-এ যাবেন! এমন টুইট করে আলোচনায় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি।

তার এই টুইটের স্ক্রিনশট এখন রীতিমত সোশাল মিডিয়ায় ভাইরাল! কে এই অভিনেত্রী, কেনই বা তিনি এমন টুইট করলেন?

ভাইরাল হওয়া টুইটটির সত্যতা জানতে তার অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স হ্যান্ডেল) অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায়, গত ১৫ অক্টোবর এমন পোস্ট করেন এই অভিনেত্রী। ঠিক সেদিন ভারতের বিপক্ষে তার নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়! ধারণা করা হচ্ছে, ভারতের সাথে হারের শোক সহ্য করতে না পেরে এমন পোস্ট করেন পাকিস্তানের এই আলোচিত মডেল ও অভিনেত্রী।

টুইটে কী লিখেন সেহার? টুইটে এই মডেল লিখেন,“ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা আমাদের হয়ে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে ‘ফিশ ডিনার’ ডেটে যাব।”

শুধু তাই নয়, এর পরদিন আরো একটি পোস্ট করেন সেহার শিনওয়ারি। সেখানে তিনি লিখেন, ‘বন্ধুরা, বাংলাদেশ আগামি ম্যাচেই ভারতকে হারাতে যাচ্ছে।’ আত্মবিশ্বাসী সেহার সবার উদ্দেশে এই পোস্টটি স্ক্রিনশট দিয়ে রাখার কথাও বলেন!

InshAllah my Bangali Bandu will avenge us in the next match. I will go to dhaka and have a fish dinner date with Bangali boy if their team managed to beat India ✌️❤️ 🇧🇩

— Sehar Shinwari (@SeharShinwari) October 15, 2023

সেহারের এমন পোস্টের সমালোচনাও করছেন অনেক বাংলাদেশি টুইটার ব্যবহারকারীরা।  অনেকে সেহারের পোস্টটির স্ক্রিন শেয়ার করে এটিকে ‘রাজনৈতিকভাবে ভুল’ বলে মন্তব্য করেছেন। বলছেন, ‘পাকিস্তানের হয়ে প্রতিশোধ’ নিতে নয়, বাংলাদেশ নিজের তাগিদেই ভারতের বিপক্ষে ভালো খেলতে বাধ্য! পাকিস্তানি মডেলের এমন পোস্টের জন্য কেউ কেউ তাকে ‘অ্যাটেশান সিকার’ বলেও মন্তব্য করেছেন।

এবারই প্রথম নয়, এরআগেও বিভিন্ন ইস্যুতে কথা বলে ভাইরাল হয়েছেন সেহার। সর্বশেষ গেল এশিয়া কাপে সুপার ফোর থেকে পাকিস্তান দলের বিদায় নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়ে আলোচিত হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বাবর আজম ও তার দলের বিরুদ্ধে মামলা করার ঘোষণাও দিয়েছিলেন টুইটারে!

পাকিস্তানের হায়দরাবাদে জন্ম শিনওয়ারির। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’র মধ্যে দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। শোটি বিপুল জনপ্রিয়তা পায়। যার মধ্য দিয়ে পাকিস্তানে পরিচিতি পান তারকা অভিনেত্রী হিসেবে।

Tags: নাটকপাকিস্তানি অভিনেত্রীবাংলাদেশমডেলসিনেমাসিরিয়াল
Previous Post

‘সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়, সেটা ব্যাপার না’

Next Post

তাসকিন বিশ্বমানের, দুই মেহেদীও ভালো

Next Post
বাংলাদেশের তাসকিন ক্রিকেটে বিশ্বমানের পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন বিশ্বমানের, দুই মেহেদীও ভালো

নাটকীয় সিনেমার পোস্টার যেখানে অভিনেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে স্করসিসের নতুন সিনেমাটি প্রাপ্তবয়স্কদের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT