চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে স্করসিসের নতুন সিনেমাটি প্রাপ্তবয়স্কদের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in বিনোদন
A A
নাটকীয় সিনেমার পোস্টার যেখানে অভিনেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশন পিকচার অ্যাসোসিয়েশন থেকে আর রেটিং পেয়েছে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি। ভক্তদের মনে প্রশ্ন, কেন এটিকে প্রাপ্তবয়স্কদের ছবি বলা হচ্ছে?

জানা গেছে মার্টিন স্করসিসের অন্য আর রেটেড ছবিগুলোর থেকেও সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা এই ছবিতে সহিংসতা ভয়াবহভাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, ছবিতে অনেক ‘ভীতিকর’ দৃশ্য এবং ‘আপত্তিকর’ ভাষা বলে এটি আর রেটিং পেয়েছে বলে জানিয়েছে মোশন পিকচার্স।

‘দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট’ এবং ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’ আর রেটিং পেয়েছিল নগ্নতার কারণে। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ দেখানো হয়েছে রক্তক্ষয়, বিস্ফোরণ, বিষ প্রয়োগ, প্রভাবশালীদের নির্যাতন ও সন্ত্রাস। মানুষ নির্মমভাবে গুলি করে হত্যা করার দৃশ্য আছে। খণ্ডিত ও বিকৃত মৃতদেহ প্রদর্শন করা হয়েছে একাধিক দৃশ্যে।

‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ সাড়ে তিন ঘণ্টার ছবি। এমন নয় যে অন্য প্রতিটি দৃশ্যই সহিংসতায় ভরা, তবে প্রচুর সহিংসতা আছে। ছবিতে অনেকগুলো ‘অ্যাডাল্ট’ দৃশ্যও আছে। সিনেমার চরিত্রগুলোর একে অপরের সঙ্গে চিৎকার করে কথা বলার দৃশ্যও আছে অনেকগুলো।

‘কিলার্স অব দ্য ফায়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ডেভিড গ্রানের বই কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামি ২০ অক্টোবর।

সূত্র: স্ক্রিন র‍্যান্ট

Tags: কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমাস্করসিস
Previous Post

তাসকিন বিশ্বমানের, দুই মেহেদীও ভালো

Next Post

উগান্ডার পার্কে সন্ত্রাসী হামলায় ব্রিটিশ পর্যটকসহ নিহত ৩

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ির ছবি, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডার পার্কে সন্ত্রাসী হামলায় ব্রিটিশ পর্যটকসহ নিহত ৩

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়াকে বিয়ে করতে গিয়ে যে বিপদে পড়েছিলেন অমিতাভ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT