চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ইনিংসে কুলিয়ে না ওঠা পাকিস্তান শান মাসুদে ঘুরে দাঁড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপটাউনে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তুলেছে সাউথ আফ্রিকা। ৬১৫ রান তুলে অলআউট হওয়া প্রোটিয়ারা পাকিস্তানকে প্রথম ইনিংসে দাঁড়াতে দেয়নি, অলআউট করে ১৯৪ রানে। ফলোঅনে পড়ে ব্যাটে নেমে ঘুরে দাঁড়িয়েছে শান মাসুদের দল। তৃতীয় দিন শেষে ২১৩ রান করেছে দলটি, হাতে ৯ উইকেট। এখনও অবশ্য ২০৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক শান মাসুদ। ১০২ রানে অপরাজিত থাকা শান চতুর্থ দিনে নাইটওয়াচম্যান খুররাম শাহজাদকে নিয়ে ব্যাটে নামবেন। শাহজাদ ৮ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পড়া একটি উইকেট নিয়েছেন মার্কো জানসেন।

তৃতীয় দিন শেষের আগে বাবর আজমের সাথে ২০৫ রানের বড় জুটি গড়েন শান মাসুদ। বাবর আজম ৮১ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন পাকিস্তান অধিনায়ক। তৃতীয় দিনে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমেছিল পাকিস্তান।

প্রোটিয়ারা ওপেনার রায়ান রিকেলটনের ২৫৯ রান, অধিনায়ক টেম্বা বাভুমার ১০৬ এবং কাইল ভেরেইন্নের ১০০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬১৫ রানে পৌঁছায়। ওই ইনিংসে পাকিস্তান পেসার মোহাম্মাদ আব্বাস ও স্পিনার সালমান আলী আঘা ৩টি করে উইকেট নেন। পেসার মীর হামজা ও খুররাম শাহজাদ ২টি করে উইকেট নিয়েছিলেন।

জবাবে বাবর আজমের ৫৮ ও মোহাম্মদ রিজওয়ানের ৪৬ রানে ভর করে প্রথম ইনিংসে ১৯৪ রানে থামে পাকিস্তান। কাগিসো রাবাদার ৩ উইকেটের পর অভিষিক্ত কেয়ানা মাপাখা ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নেন।

Tags: পাকিস্তানবাবররাবাদারিকেলটনলিড স্পোর্টসশানসাউথ আফ্রিকা
Previous Post

২০২৪ সালে পদ্মা সেতুতে কতো যানবাহন পারাপার, কতো টাকা টোল

Next Post

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা লন্ডন যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ক্রিকেট খেলোয়াড় সোহাগ গাজী মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বলে প্রতিপক্ষকে আটকাতে চান সোহাগ গাজী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT