চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 20, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া নারীরা কিশোরী টিকটক তারকার হত্যার প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সানা ইউসুফ (১৭) নামে এক কিশোরী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যার দায়ে উমর হায়াত (২৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গত বছরের জুন মাসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার (২০ মে) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

গত বছর জুলাই মাসে উমর হায়াত তার অপরাধ স্বীকার করে জানান, অনলাইনে কিছু আলাপচারিতার পর সানা ইউসুফের প্রতি তার একতরফা মোহ তৈরি হয়েছিল। সানা ইউসুফ বারবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে হায়াত জোর করে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় উমর হায়াতকে মৃত্যুদণ্ড ও সানা ইউসুফের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ রুপি প্রদানেরও নির্দেশ দিয়েছে আদালত।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানা ইউসুফের বাবা সৈয়দ ইউসুফ হাসান বলেছেন, ইসলামাবাদ আদালতের হায়াতকে দেয়া মৃত্যুদণ্ডের এই রায় সমাজের এ ধরনের সকল অপরাধীদের জন্য একটি শিক্ষা।

তদন্ত চলাকালীন হায়াত জানান, হত্যার কয়েকদিন আগে সে সানা ইউসুফকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ইসলামাবাদে গিয়েছিল। এসময় সানা ইউসুফ দেখা করতে রাজি না হওয়া সত্ত্বেও সে  জোর করে তার বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়। পরে সেখানে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, যা পরবর্তীতে হত্যাকাণ্ডে রূপ নেয়।

মৃত্যুর আগে টিকটকে ইউসুফের দশ লাখেরও বেশি এবং ইনস্টাগ্রামে আরও পাঁচ লাখ ফলোয়ার ছিল। ফ্যাশন ট্রেন্ড ফলো করা, গানের সাথে লিপ-সিঙ্ক করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো হালকা মেজাজের কন্টেন্টের জন্য তিনি ভক্তদের কাছে খুব জনপ্রিয় ছিলেন।

অ্যাক্টিভিস্টরা বলেছেন, সানা ইউসুফের হত্যাকাণ্ড পাকিস্তানে নারীদের বিরুদ্ধে সহিংসতার একটি বৃহত্তর ধারার অংশ।

সানা ইউসুফের মৃত্যুতে অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও, একজন ইনফ্লুয়েন্সার হিসেবে তার কাজের বিরুদ্ধেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘বলো ভি’-এর পরিচালক উসামা খিলজি বলেন, এই ধরনের সমালোচনা মূলত পুরুষ ইন্টারনেট ব্যবহারকারীদের একটি ক্ষুদ্র অংশের কাছ থেকে আসছে, যাদের মধ্যে কেউ কেউ ধর্মীয় কারণ দেখিয়েছেন।

বিশিষ্ট মানবাধিকার কর্মী ফারজানা বারি এই প্রতিক্রিয়াকে “নারীবিদ্বেষী” এবং “পিতৃতান্ত্রিক” বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, অনলাইনে এই আলোচনা এটাই মনে করিয়ে দেয় যে, পাকিস্তানে সামাজিক মাধ্যম “নারী কনটেন্ট নির্মাতাদের জন্য একটি অত্যন্ত ভীতিকর জায়গা” হয়ে উঠেছে।

Tags: পাকিস্তান
Previous Post

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

Next Post

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

Next Post
চার ভাইয়ের ছবি, সবাই ক্যাজুয়াল পোশাক পরা, বন্ধুত্বপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT