চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানিকে আমন্ত্রণ, তোপের মুখে ভারতীয় অলিম্পিক সোনাজয়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ভারতীয় অলিম্পিক সোনাজয়ী খেলোয়াড়রা বিজয় পতাকা ধরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। ভারতের জ্যাভলিন থ্রো’তে অলিম্পিক সোনাজয়ী নিরাজ চোপড়াকে নিয়ে কটুক্তি ও ঘৃণা ছড়াচ্ছে দেশটির জনগণ। কারণ তিনি পাকিস্তানের জ্যাভলিন তারকা আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

নিরাজ চোপড়া বেঙ্গালুরুতে ‘নিরাজ চোপড়া ক্ল্যাসিক’ নামে একটি ইভেন্টের আয়োজন করবেন। ২৪ মে হতে চলা ইভেন্টের জন্য পাকিস্তানের জ্যাভলিন থ্রো’য়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন কাশ্মীরের ঘটনার আগে। আমন্ত্রণের জন্য চোপড়ার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলছে দেশটির মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান তুলে ধরে তিনি লিখেছেন, ‘নিরজ চোপড়া ক্ল্যাসিক প্রতিযোগিতা করার জন্য আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে এবং বেশিরভাগই আমার প্রতি ঘৃণা ছড়াচ্ছে, গালিগালাজও করছে। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না।’

‘এনসি ক্ল্যাসিকের লক্ষ্য ছিল সেরা ক্রীড়াবিদদের ভারতে নিয়ে আসা এবং দেশকে বিশ্বমানের ক্রীড়া ইভেন্টের আবাসস্থল করা। গত ৪৮ ঘণ্টা এতকিছুর পর এনসি ক্ল্যাসিকে আরশাদের ভারতে আসা অসম্ভব।’

প্রতিযোগিতাটি নিয়ে চোপড়া আরও বলেন, ‘আমি খুব কম কথার মানুষ। তার মানে এই নয় যে, কোনো ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সবসময় আগে। যেসব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই।’

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন নিরাজ চোপড়া। প্যারিস অলিম্পিকে পেয়েছিলেন রৌপ্য। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম প্যারিসে সোনা জিতেছিলেন।

Tags: অলিম্পিকআরশাদনিরাজপাকিস্তানপ্যারিসভারতলিড স্পোর্টস
Previous Post

লা লিগা থেকে অবনমন হল রোনাল্ডোর ক্লাবের

Next Post

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৫

Next Post
সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৫ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৫

র‍্যাবের গাড়ির পাশে গ্রেপ্তার ব্যক্তি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিওআইপি ব্যবসা: দেড় হাজার সিম ও যন্ত্রপাতিসহ মূলহোতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT