চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিওআইপি ব্যবসা: দেড় হাজার সিম ও যন্ত্রপাতিসহ মূলহোতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in - সেমি লিড, অপরাধ
A A
র‍্যাবের গাড়ির পাশে গ্রেপ্তার ব্যক্তি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ এক হাজার ৫৪৭টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-২ ও বিটিআরসি যৌথ অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা মো. রাজুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ও বিটিআরসি জানতে পারে, বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন টেলিযোগাযোগের যন্ত্রসামগ্রী (সিম বক্স, রাউটার, অনু, ল্যাপটপ, সিমকার্ড) ব্যবহার করে অবৈধভাবে স্থাপনা তৈরিসহ কিছু ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে।

অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে চক্রটি কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‍্যাব-২ এর এই কর্মকর্তা আরও জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে হাজারীবাগ থানাধীন বাড্ডানগর এলাকায় একটি ভাড়া বাসায় মো. রাজু উপস্থিত হলে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজুকে আটক করা হয়।

ঘটনাস্থলে তল্লাশিকালে ১০৪৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড (গ্রামীণফোন-২৩৫টি, রবি-৫০২টি, এয়ারটেল-৩৭০টি ও টেলিটক-৪৪০টি), ল্যাপটপ ও ভিওআইপির বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে।

এএসপি খান আসিফ তপু আরও বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নেয়া ছাড়াই ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়।

Tags: র‌্যাব-২হাজারীবাগ থানা
Previous Post

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৫

Next Post

রিয়াল-বার্সেলোনা ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

Next Post
রিয়াল ও বার্সেলোনা খেলোয়াড়দের মহারণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-বার্সেলোনা ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

বাংলাদেশের মাইলফলক চিত্রের সঙ্গে ‘আলী’ ছোট ছবি ধারণ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট ছবি ‘আলী’ দিয়ে কানে বাংলাদেশের মাইলফলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT