চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হার দিয়ে শুরু করেছিল পাকিস্তান। পরে স্বাগতিকরা দলে আনে ডান ও বাঁহাতি দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীকে। দুই স্পিনারের ঘূর্ণির সামনে আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি বেন স্টোকসের দল। শেষ টেস্টে বড় ব্যবধানে জিতে ২-১এ সিরিজ ঘরে রেখেছে শান মাসুদের পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিল।

তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে জেমি স্মিথ ও বেন ডাকেটে ভর করে ২৬৭ রান তুলেছিল ইংল্যান্ড। সাজিদ নিয়েছিলেন ৬ উইকেট, নোমান ৩টি। জবাবে সৌদ শাকিলের সেঞ্চুরিতে (১৩৪) এবং নোমান-সাজিদের ছোট দুই ক্যামিওতে পাকিস্তান ৩৪৪ রান তুললে ৭৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ইংল্যান্ড আবারও সাজিদ-নোমানের তোপে পথ হারায়, ১১২ রানে অলআউট হয়। স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩৬। ৯ উইকেট হাতে রেখে পাকিস্তান সহজে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে।

শেষ দুই টেস্টের চার ইনিংসের মধ্যে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী তৃতীয়বার ইংল্যান্ডের ১০ উইকেট ভাগ করে নিয়েছেন। চার ইনিংসে ৪০ উইকেটের ৩৯টি নিয়েছেন দুজনে। চার ইনিংসে ইংল্যান্ডের ৪০ উইকেটের সবগুলো নিয়েছেন পাকিস্তানের তিন স্পিনার। দুই টেস্টে সাজিদ নিয়েছেন ১৯ উইকেট, নোমান নিয়েছেন ২০ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড, আবারও নোমান-সাজিদের তোপে পড়ে। জো রুটের সর্বোচ্চ ৩৩ এবং হ্যারি ব্রুকের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানে ১১২ তোলে তারা। পাকিস্তানের দেয়া প্রথম ইনিংসের ৭৭ রান পেরিয়ে লিড দিতে পারে মাত্র ৩৫ রানের। এ ইনিংসে নোমান নেন ৬ উইকেট এবং সাজিদ নেন ৪ উইকেট।

৩৬ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান হারায় সাইম আইয়ুবের উইকেট। শান মাসুদের ৬ বলে ঝড়ো ২৩ রানের ইনিংসে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে দলটি। ২০২১ সালের পর ঘরের মাটিতে এটি পাকিস্তানের প্রথম সিরিজ জয়।

Tags: ইংল্যান্ডনোমানপাকিস্তানলিড স্পোর্টসশাকিলশানসাজিদস্মিথ
Previous Post

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

Next Post

‘গ্ল্যামারাস’ চরিত্রে অভিনয় করতে চান না সাই পল্লবী

Next Post
সাই পল্লবী হাস্যোজ্জ্বল মুখে প্রকৃতির মাঝে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'গ্ল্যামারাস' চরিত্রে অভিনয় করতে চান না সাই পল্লবী

ট্রাক-সিএনজির সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত সিএনজি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-সিএনজির সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল ৬ জনের প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT