চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে এল ক্ল্যাসিকোয় নামছে বার্সেলোনা। অন্যদিকে অভিজ্ঞতায় ঠাসা রিয়াল মাদ্রিদ। লা লিগায় চলতি মৌসুমে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালান দলটি, সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মাদ্রিদিস্তারা। জিতলে কার্লো আনচেলত্তির রিয়াল ধরে ফেলবে বার্সাকে। আর হান্সি ফ্লিকের দলের জয় মানে পয়েন্ট টেবিলের দূরত্ব আরও বাড়বে।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই। ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান।

এল ক্ল্যাসিকোর বয়স ১২২ বছর। ফুটবলের সবচেয়ে প্রাচীন লড়াইগুলোর একটি এ মহারণ। এপর্যন্ত ২৫৭টি ম্যাচ খেলেছে রিয়াল-বার্সা। যেখানে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা, তাদের জয় ১০৫টিতে। বার্সেলোনা জিতেছে ১০০টি। বাকি ৫২টি ড্র হয়েছে।

এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৬২ ম্যাচে কেবল এটিতে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেটিও কিছুদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে শেষ ২২ ম্যাচের মধ্যে ৫টিতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।

রিয়ালের হয়ে প্রথমবার এল ক্ল্যাসিকোয় খেলতে চলেছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। আলোচনায় আছে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও। চ্যাম্পিয়ন্স লিগে চলতি সপ্তাহে হ্যাটট্রিক পান এ ব্রাজিলিয়ান। দলে আছেন জুড বেলিংহ্যাম, এন্দ্রিকের মতো প্রতিভাবান, লুকা মদ্রিচের মতো অভিজ্ঞ খেলোয়াড়।

অন্যদিকে ১৭ বর্ষী লামিন ইয়ামাল স্পেন ও বার্সেলোনায় আলো ছড়াচ্ছেন। সঙ্গে দলে আছেন পেদ্রি, মার্ক কাসাদো, ফের্মিন লোপেস, আলেহান্দ্রো ভালদে, আনসু ফাতি। যাচের বয়স ২১-এর ঘরে। ৩৬ বর্ষী রবার্ট লেভান্ডোভস্কিও আছেন দারুণ ছন্দে।

Tags: ইয়ামালএমবাপেএল ক্ল্যাসিকোবার্সেলোনাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

নাচতে গিয়ে স্টেজে পড়ে গেলেন বিদ্যা!

Next Post

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

সাই পল্লবী হাস্যোজ্জ্বল মুখে প্রকৃতির মাঝে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'গ্ল্যামারাস' চরিত্রে অভিনয় করতে চান না সাই পল্লবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT