চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে নারী ক্রিকেটারদের ‘স্যালুট’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
12:08 অপরাহ্ন 24, জুন 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট দল উচ্ছ্বাস করছে, নদীর পাশে ব্রিজের নিচে রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। রোববার থেকে সেতুতে চলবে যানবাহন। ঘাটের দুর্ভোগ থেকে মিলবে মুক্তি। আগের চেয়ে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন সকলে। ক্রিকেটার জাহানারা আলম ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ হিসেবে দেখছেন এটিকে। শত চ্যালেঞ্জের পরও এত কম সময়ে সেতু তৈরি হয়ে যাবে তা ভাবতে পারেননি আরেক ক্রিকেটার রুমানা আহমেদ। দেশের নারী ক্রিকেটের আইকন সালমা খাতুন মনে করেন স্বপ্ন সংযোগে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে দক্ষিণাঞ্চলের মানুষের।

লাল-সবুজের দলের এই তিন সিনিয়র ক্রিকেটারের বাড়ি খুলনায়। রাজধানী ঢাকা থেকে সেখানে যেতে এখন সময় লাগবে চার ঘণ্টারও কম। অথচ গড়ে ৮ ঘণ্টার মতো লাগত এতদিন। মাঝের নদীপথ অনিশ্চিত করে তুলত যাত্রা। প্রায় দুইশ কিলোমিটার পথ পাড়ি দিতে ২৪ ঘণ্টা ভ্রমণের অভিজ্ঞতাও আছে রূপসাপাড়ের ক্রিকেটারদের।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ক্রিকেটার ত্রয়ী কথা বলেছেন আগের ভয়াবহ অভিজ্ঞতা ও সম্ভাবনাময় আগামী নিয়ে। স্বপ্নের সেতু বাস্তবে রূপ দেয়ায় স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

রুমানা আহমেদ
‘এমন অনেক হয়েছে যে সিরিজ খেলে অন্য দেশ থেকে ঢাকা চলে এসেছি চার ঘণ্টায়। অথচ খুলনা যেতে লেগে গেছে পুরোদিন। এখন বিমানে বেশি যাতায়াত। তবে যশোর বিমানবন্দর থেকে খুলনা যেতে দুই ঘণ্টার বেশি লেগে যায়। পদ্মা সেতু দিয়ে গেলে বিমানের চেয়ে সহজ হয়ে যাবে আমাদের ভ্রমণ। যখন জাতীয় দলে ডাক পাই, প্রথম ক্যাম্পে ঠিক সময়ে আসতে পারিনি ঘাটে দেরি হওয়ায়। এজন্য আমাকে শাস্তিও পেতে হয়েছে। একবার তো সিলেটে খেলে আমরা ঢাকা হয়ে খুলনা ফিরে যাব, ফেরিঘাটে এতটাই দেরি হয়েছিল যে আমাদের লেগে যায় ১৮ ঘণ্টা। শীতকালে কুয়াশা, বর্ষাকালে স্রোত-ঢেউ আতঙ্ক নিয়েই আমাদের পদ্মা পাড়ি দিতে হতো। এখন আমরা খুব আরামে পৌঁছে যেতে পারব। ঘন ঘন বাড়ি যেতে পারব। পরিবারের মানুষের প্রয়োজনে বা বিশেষ অনুষ্ঠানে তাদের সঙ্গে সময় কাটাতে পারব। দুর্ভোগ আর থাকবে না।’

‘এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুত পদ্মা সেতু হয়ে যাবে ভাবতে পারেনি। এটি আমাদের সবার জন্য অনেক বড় উপহার। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারব না। নিজের গাড়ি নিয়ে গেলেও ঝামেলা কমত না, বরং বাড়ত। ফেরিতে তুলতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হতো। সবচেয়ে বড় নির্মম ব্যাপার হল, কত মানুষ যে চিকিৎসার জন্য ঢাকায় রওনা হয়ে পথেই মারা গেছে তার কোনো হিসেব নেই। ঘাটে এতটাই দেরি হয় যে রোগীকে বাঁচানো যায় না। যখন করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে ছিলাম, তখন আমার ফুফু মারা যায়। ঠিক সময়ে ঢাকায় আনতে পারেনি। নিজের পরিবারের বাইরে এমন বহু ঘটনা রয়েছে।’

সালমা খাতুন
‘আসলে আমাদের খুলনা অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হচ্ছে। ঘাটে কিন্তু সবসময়ই ভিড় থাকে। ঈদে কী অবস্থা হয় সবাই জানেন। খুলনা কিংবা বরিশাল, এ পথে দুর্ঘটনা ঘটেই। কখনও কখনও এত অল্প পথ পাড়ি দিতে ১০-১২ ঘণ্টাও লাগে। এখন চার ঘণ্টাও লাগবে না। প্রতিদিন দুইবার করে যাতায়াত করা যাবে। এটা অনেক বড় একটা অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী যে সাহস দেখিয়েছেন, তাকে ধন্যবাদ জানাতে হয়। আমি আরিচা ঘাট দিয়ে বেশি যাতায়াত করতাম। এখন রুট একটাই, পদ্মা সেতুর ওপর দিয়ে। প্লেনে যাওয়ার পরও দুই ঘণ্টা জার্নি করতে হয়েছে। আমার সবচেয়ে বড় জার্নি ১২ ঘণ্টা। ফেরি ঘাটে দেরি হয়েছিল। এত কম সময়ে খুলনা পৌঁছাতে পারব ভাবতেই অন্যরকম লাগছে।’বাংলাদেশ নারী ক্রিকেটাররা প্রধানমন্ত্রীকে স্যালুট করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সবকিছুই দ্রুত হবে। ব্যবসা বাণিজ্যের কাজটাও দ্রুত হবে। ক্রিকেট বলেন বা অন্যকোনো স্পোর্টস বলেন, সবকিছুরই বিকাশ ঘটবে। অনেকেই খেলার কাজে ঢাকায় আসে। যারা ট্রায়াল দিতে আসে তাদের জন্য সুবিধা হবে। একদিনেই সব কাজ শেষ করে ফিরে যেতে পারবে। অনেক সময় ফেরিতে আটকে রাস্তায় অনেক রোগী মারা যায়। সেটি আর হবে না। এখন দ্রুত হবে সবকিছু। এসব ভেবে সবারই অনেক ভালো লাগছে।’

জাহানারা আলম
‘আমার খুবই ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এত বড় একটা প্রকল্প বাস্তবায়ন করেছেন, তাতে আমরা দেশবাসী কৃতজ্ঞ। নিজেও পথের ভোগান্তি সহ্য করেছি বহুবার। তিন থেকে চার বছর আগে করোনার একবছর আগে হবে হয়ত, কোরবানির ঈদের সময় এয়ার টিকিট পাইনি। ট্রেনের টিকিট করেছি কিন্তু ট্রেন ধরতে পারিনি। ঈদের দুই দিন আগে বাসের টিকিট নেই। বাধ্য হয়ে আমাকে মাওয়া দিয়ে যেতে হয়েছে প্রচণ্ড কষ্ট করে। দুই থেকে তিন কিলো হেঁটে। ওপাশ গিয়ে লঞ্চ ধরে পরিবারের সঙ্গে ঈদ করতেই হবে। স্পিড বোটেও নদী পার হয়েছি বহুবার। করোনার মধ্যে বাইকে করে গিয়েছি। অনেক কঠিন ছিল বাইক ফেরিতে তোলা। সাধারণ মানুষ কতটা যে কষ্ট করে। হুড়োহুড়ি করে ওঠে। জ্যাম ফেস করে। কষ্ট সহ্য করে। জনসাধারণ কত কাছের মানুষ হারায়। নিজে ফেস করেছি, জানি কতটা কষ্ট। মনে করি দক্ষিণাঞ্চল ছাড়াও সবাই যে সুবিধাটা পাবে তা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে একটা। যা প্রধানমন্ত্রী জনসাধারণের জন্য করে দিয়েছেন। হিউজ অ্যাচিভমেন্ট। কৃতজ্ঞতা প্রকাশ করি ওনার প্রতি। স্বপ্নের পদ্মা সেতু আসলেই জনসাধারণের স্বপ্ন, দেশের স্বপ্ন।’

‘এখন হয়ত খুলনা বা দক্ষিণাঞ্চল বলেন গ্যাসের সাপোর্ট পাবে। বা অন্যান্য ফ্যাসিলিটিজ যা ছিল না তা পাবে। সময় বাঁচবে। চাকরি, বিজনেসের দিক থেকেও ভালো হবে। রোগীর জন্য আধাঘণ্টা বা কয়েকটা মিনিট অনেক বড় বিষয়। প্রধানমন্ত্রী যে সুব্যবস্থা করেছেন যাতায়াতের, এক্সপ্রেসওয়ে, টোল ব্যবস্থা অসাধারণ। রোগীরাও বড় সাপোর্ট পাবে সুচিকিৎসার। সার্বিক দিক থেকে সারা বাংলাদেশের মানুষের যাতায়াত সহজ হবে। সবাই মিলে একটা বাংলাদেশ। প্রত্যেকটা সিটি আমাদেরই। শুরুতে যখন ঢাকায় ক্যাম্প করতাম তখন দেখা গেছে ২৪ ঘণ্টা পর্যন্ত জার্নিও করেছি। আরিচা ঘাট দিয়ে। ঘাটে ১২-১৪-১৮ ঘণ্টাও বসে থেকেছি। জ্যাম আর টিকিট পাওয়া যেত না। সমাধান পুরোপুরি হয়ে গেল এখন। নোটিস ছাড়াই হুট করে চলে যাওয়া যাবে। ২১ জেলার সব ইভেন্টের খেলোয়াড়রাই সুবিধাটা পাবে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে উন্নতি হতে বাধ্য। এই উন্নয়নটা মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন, তাকে স্যালুট।’

Tags: খুলনাজাহানারাপদ্মা সেতুপদ্মাসেতুপ্রধানমন্ত্রীরুমানালিড স্পোর্টসশেখ হাসিনাসালমা
Previous Post

ভারত সিরিজ নয়, হজ করতে মক্কায় যাচ্ছেন আদিল রশিদ

Next Post

পদ্মা সেতু উদ্বোধনে অপেক্ষার প্রহর প্রায় শেষ

Next Post
পদ্মা সেতুর নির্মাণ কাজের দৃশ্য, চলমান সেতু ও নির্মাণ সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু উদ্বোধনে অপেক্ষার প্রহর প্রায় শেষ

Empty Bangladeshi highway with streetlights and road signs. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন বদলে যাওয়ার স্বপ্ন দেখছেন পদ্মা পাড়ের মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT