চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সিরিজ নয়, হজ করতে মক্কায় যাচ্ছেন আদিল রশিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 24, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
আদিল রশিদ হজের জন্য মক্কায় যাচ্ছেন, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মপ্রাণ মুসলমানের কাছে হজের নিবেদন আত্মিক। সুযোগ পেলেই তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন সামর্থ্যবানরা। ব্যতিক্রম নন মুসলিম ক্রিকেটাররাও। এই তো ক’দিন আগেই হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে হজের জন্য ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার সেই পথেই হাঁটলেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। আসন্ন সাদা বলের ভারত সফর থেকে ছুটি নিয়েছেন তিনিও।

আগামী ৭-১৭ জুলাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩টি টি-টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল ৩৪ বর্ষী ক্রিকেটারের। তবে সুযোগ পাওয়ায় সিরিজ থেকে ছুটি নিয়ে মক্কায় হজ করতে যাচ্ছেন তিনি। তার সাথে হজে অংশ নেবে তার স্ত্রীও।

চলতি সপ্তাহেই কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে। যার ফলে ইয়র্কশায়ারের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্ট ও ঘরের মাঠে সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ মিস করবেন তিনি।

‘বেশ কিছু দিন যাবত আমি হজ করার কথা ভাবছিলাম। কিন্তু সময় হয়ে ওঠছিল না। চলতি বছর, আমি অনুভব করেছি এটা আমাকে করতেই হবে। ইসিবি এবং ইয়র্কশায়ারের সাথে কথা বলেছি, তারা আমাকে সম্মতি দিয়েছে এবং জানিয়েছে আপনি যা করতে চান করুন।’

‘আমি এবং আমার স্ত্রী এক সঙ্গে যাচ্ছি। কয়েক সপ্তাহ সেখানেই থাকব। এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। সবার নিজস্ব বিশ্বাস রয়েছে। একজন মুসলিম হিসেবে এটি আমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি হজ করব।’

করোনার কারণে দুই বছর বিরতি দিয়ে আবারও হজ পালিত হতে যাচ্ছে। যেখানে অংশ নিবে বিশ্বের প্রায় সাড়ে আট লক্ষ ধর্মপ্রাণ মুসলমান। এর আগে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক ছুটি নিয়েছেন হজ পালন করতে।

Tags: আদিল রশিদইয়র্কশায়ারইসিবিভারতমুশফিকুর রহিমলিড স্পোর্টসহজ
Previous Post

বোরকা পরে স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে হত্যা, অবশেষে গ্রেপ্তার

Next Post

প্রধানমন্ত্রীকে নারী ক্রিকেটারদের ‘স্যালুট’

Next Post
ক্রিকেট দল উচ্ছ্বাস করছে, নদীর পাশে ব্রিজের নিচে রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে নারী ক্রিকেটারদের ‘স্যালুট’

পদ্মা সেতুর নির্মাণ কাজের দৃশ্য, চলমান সেতু ও নির্মাণ সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু উদ্বোধনে অপেক্ষার প্রহর প্রায় শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT