চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি হজযাত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 14, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সৌদি আরবের জন্য হজযাত্রীদের চেক-ইন লাইন, বিমানবন্দরে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। বুধবার (১৩ মে) পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সৌদি সময় ১৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবচেয়ে বেশি ২৭ হাজার ৪২৮ জন হজযাত্রী বহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী।

সৌদি আরবে হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ২টি সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, চলতি মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় তিনজন মারা গেছেন।

সবশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা যান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

Tags: সৌদি আরবহজহজযাত্রী
Previous Post

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ

Next Post

জাবিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Next Post
জাবি ক্যাম্পাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ট্রাম্প ও শি জিনপিং আলোচনা করছেন, চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সঙ্গে আলোচনা ছিল দারুণ: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT