চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
2:06 অপরাহ্ন 14, মে 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মে) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা ‘টারজান’ এলাকা থেকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেয়েদের আবাসিক হলসমূহ সংলগ্ন এলাকা ও চৌরঙ্গী মোড় হয়ে প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এসময় মিছিলে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বারবার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তারা গত মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টর ও সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি তারা উপাচার্যের পদত্যাগের দাবিও তোলেন। আন্দোলনকারীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। পরে পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন সড়কে পৌঁছালে রুমাল বা দড়িসদৃশ কিছু ভুক্তভোগীর গলায় পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের আল-বেরুনী হলের এক্সটেনশন-সংলগ্ন জঙ্গলে নিয়ে যায়।

এসময় পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। ভুক্তভোগীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীরা ওই নারী শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় জঙ্গলের পাশে দেখতে পান।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

১৪২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি হজযাত্রী

Next Post

চীনের সঙ্গে আলোচনা ছিল দারুণ: ট্রাম্প

Next Post
ট্রাম্প ও শি জিনপিং আলোচনা করছেন, চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সঙ্গে আলোচনা ছিল দারুণ: ট্রাম্প

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান মামলা: ইনুর বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT