চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ধাপের উপজেলায় নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 21, মে 2024
in বাংলাদেশ
A A
সিইসি সাংবাদিকদের সাথে কথা বলছেন, নির্বাচনের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ ২১ মে মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে। নির্বাচনে উপস্থিতির হার ৩০ শতাংশের বেশি হতে পারে। তবে একেবারে নির্ভুল তথ্য আপনারা বুধবার পাবেন। কিন্তু নির্বাচনকে ঘিরে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন মোটামুটি ভালো এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও প্রশাসন তৎপর ছিল জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। এবার প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর অধিকসংখ্যক সদস্য মোতায়েন ছিল। নির্বাচনে সহিংসতার তেমন কোন ঘটনা ঘটেনি। তবে দু-এক জায়গায় হাতাহাতি হয়েছে। এসব ঘটনায় এক থেকে দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সাংবাদিকদের ভোটকেন্দ্রে বাধা দেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই তথ্য আমাদের কাছে নেই। বাংলাদেশ বিস্তৃত জমিন। কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা স্বচ্ছতা ও দৃশ্যমানতায় বিশ্বাস করি। আপনারা জনগণের কাছে উপস্থাপনের মতো যেকোন তথ্য সংগ্রহ করবেন, আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। তথ্যগুলো যদি সঠিক হয়, আমরা সেটা দেখব।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এ জন্য আমরা দুঃখিত। মিডিয়া যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য আমরা আইনও করেছি।

Tags: সিইসি
Previous Post

কানে যে চমক দেখালেন কেট ব্ল্যানচেট!

Next Post

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

Next Post
কক্সবাজারের নির্বাচনী সহিংসতা এলাকা দেখাচ্ছে মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

RCB cricket team players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে যেতে আগে ব্যাট করবে হায়দরাবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT