চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:35 অপরাহ্ন 21, মে 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের নির্বাচনী সহিংসতা এলাকা দেখাচ্ছে মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলেও ভোটগ্রহণ শেষ হতেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২১ মে ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নাম্বার ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সফুর আলম পশ্চিম পোকখালী ৪ নাম্বার ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

জানা গেছে, টেলিফোন মার্কার সমর্থক দেলোয়ারকে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা। এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকেরা আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ৪ টা ২০ মিনিটে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ড. সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ওসি শুভ রঞ্জন চাকমা বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tags: কক্সবাজারনির্বাচন
Previous Post

দ্বিতীয় ধাপের উপজেলায় নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

Next Post

ফাইনালে যেতে আগে ব্যাট করবে হায়দরাবাদ

Next Post
RCB cricket team players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে যেতে আগে ব্যাট করবে হায়দরাবাদ

ম্যাড ম্যাক্সের নতুন ছবি, দুঃসাহসিক অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই বাংলাদেশে আসছে ‘ম্যাড ম্যাক্স’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT