চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে টিকিট পাওয়ার দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

বাংলাদেশের প্রতিনিধিত্ব পাচ্ছে কোন সিনেমা, সিদ্ধান্ত ২৭ সেপ্টেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A
অস্কার অনুষ্ঠানে বাংলাদেশের ছবি ও প্রেজেন্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা চলচ্চিত্রগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

জমা পড়া পাঁচ চলচ্চিত্র হলো- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে চেয়ারপারসন করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটিটি অস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনও পেয়েছে।

নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে কমিটির সদস্যরা জমা পড়া চলচ্চিত্রগুলো দেখবেন ও পর্যালোচনা করবেন। এরপর যৌথ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য একটি চলচ্চিত্র চূড়ান্ত করা হবে।

সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য নির্বাচিত চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অস্কার বাংলাদেশ কমিটিকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।

Tags: অস্কারদমদ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুলমানুষের বাগানরইদ
Previous Post

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এমআইএসটির সাফল্য

Next Post

৩০০ কোটির মাইলফলক ছুঁলো ২ কোটি বাজেটের সেই ছবি!

Next Post

৩০০ কোটির মাইলফলক ছুঁলো ২ কোটি বাজেটের সেই ছবি!

‘শুধু টাকার জন্য ১২–১৫ ঘণ্টা সময় দিতে চাই না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT