চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবারণযোগ্য অন্ধত্ব প্রতিরোধে একসাথে কাজ করবে ওএসবি-অরবিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in স্বাস্থ্য
A A
ওএসবি-অরবিস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবারণযোগ্য অন্ধত্ব প্রতিরোধ ও চিকিৎসায় একসাথে কাজ করবে বাংলাদেশ চক্ষুচিকিৎসক সমিতি (ওএসবি) এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার ২১ নভেম্বর রাজধানীর গুলশানে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

ওএসবি মহাসচিব অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ওএসবি সভাপতি অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চক্ষু বিশেষজ্ঞদের সক্ষমতা বাড়াতে এ চুক্তির আওতায় একসাথে কাজ করবে ওএসবি ও অরবিস ইন্টারন্যাশনাল এবং পাশাপাশি ওএসবি আগামী বছরের নভেম্বরে চট্টগ্রামে ১১তম ফ্লাইং আই হসপিটাল ট্রেনিং প্রোগ্রামের (উড়ন্ত চক্ষুহাসপাতাল প্রশিক্ষণ কার্যক্রম) আয়োজনে নেতৃত্ব দেবে।

এছাড়াও এ দু’টি সংস্থা অরবিস সাইবারসাইট রিসোর্স ব্যবহার করে চক্ষু বিশেষজ্ঞদের প্রশিক্ষণের মাধ্যমে চক্ষুসেবার মান উন্নত করতে সহযোগিতামূলক নানা পদক্ষেপ নেবে এবং প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা পরিচালনার জন্য একাডেমিক অংশীদারিত্ব গড়ে তুলবে।

ওএসবি নির্বাহী কমিটির পক্ষে স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং ঢাকা মেডিকেল কলেজের চক্ষুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুক্তি রানী মিত্র।

এ সময় আরও উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নাজনীন চৌধুরী, সহযোগী পরিচালক ড. লুৎফুল হোসেন ও ইকবাল হোসেন, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মির্জা মনবীরা সুলতানা ও এস এম মনিরুল আহসান এবং কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ।

সরকারি হিসাব বলছে, বাংলাদেশে প্রায় সাড়ে ৭ লাখ প্রাপ্তবয়স্ক ও ৪৮ হাজার শিশু অন্ধ। পাশাপাশি ৬০ লাখেরও বেশি মানুষ ছানি, প্রতিসরণ ত্রুটি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমা ও কর্নিয়ার দাগ নিয়ে বসবাস করছে, যেগুলো নিবারণযোগ্য অন্ধত্বের সবচেয়ে বড় কারণ।

ওএসবি হলো চক্ষু বিশেষজ্ঞদের একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম, যেটি অন্ধত্ব প্রতিরোধে কাজ করছে। চক্ষু সংক্রান্ত শিক্ষার অংশ হিসেবে এ সোসাইটি সারা বছর বিভিন্ন বৈজ্ঞানিক কর্মসূচির আয়োজন করে, যেখান থেকে তরুণ চক্ষু বিশেষজ্ঞরা এ ক্ষেত্রের নতুন অগ্রগতি সম্পর্কে জানতে পারেন এবং ক্লিনিকাল দক্ষতা অর্জন করতে পারেন। বার্ষিক ওএসবি সম্মলনে প্রতি বছর বাংলাদেশ ও বিদেশের বিপুল সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এটি এশিয়ার এই অঞ্চলের চক্ষু বিশেষজ্ঞদের জন্য তাদের জ্ঞান ও ধারণা ভাগ করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

আর অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যেটি চার দশকেরও বেশি সময় ধরে নিরারণযোগ্য অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছে। এই সংস্থাটি স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে লাখ লাখ চক্ষুচিকিৎসক ও পেশাদারদের দৃষ্টি-রক্ষা সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছে।

নিবারণযোগ্য অন্ধত্ব কমানোর লক্ষ্য নিয়ে অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে, তার উড়ন্ত চক্ষু হাসপাতাল কর্মসূচির মাধ্যমে। বাংলাদেশে অরবিসের দীর্ঘমেয়াদী কার্যক্রম শুরু হয় ২০২০ সালে। তারপর থেকে সংস্থাটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নিবারণযোগ্য অন্ধত্ব কমাতে সার্বজনীন চক্ষুসেবার লক্ষ্য অর্জনে সহায়তার জন্য ন্যাশনাল আই কেয়ার প্লান (জাতীয় চক্ষু পরিচর্যা পরিকল্পনা) বাস্তবায়নে অরবিস সরকার ও অন্য অংশীদারদের সাথে অনেকগুলো কাজ করেছে যেগুলো বাংলাদেশের জন্য ছিল একেবারে প্রথম।

Previous Post

বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ১

Next Post

নির্বাচনের আগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে চবি শিক্ষক সমিতির প্রতিবাদ

Next Post
চবি শিক্ষক সমিতির প্রতিবাদে মানববন্ধন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে চবি শিক্ষক সমিতির প্রতিবাদ

অর্থনৈতিক বৃদ্ধির জন্য দুই ব্যক্তি একসঙ্গে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতি পুনরুদ্ধার হবে নতুন সরকারের জন্য ‘অগ্নিপরীক্ষা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT