চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতি পুনরুদ্ধার হবে নতুন সরকারের জন্য ‘অগ্নিপরীক্ষা’

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:25 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in অর্থনীতি
A A
অর্থনৈতিক বৃদ্ধির জন্য দুই ব্যক্তি একসঙ্গে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংক তাদের পূর্বাভাসে বলছে: বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি আগের অবস্থায় ফেরার আগে ২০২৪ অর্থ বছরে কমে ৫.৬ শতাংশে দাঁড়াবে এবং স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতি উর্ধ্বমুখী থাকবে। তবে মধ্য মেয়াদে আমদানি মূল্য স্থিতিশীল হলে এটি ধীরে ধীরে কমে আসতে পারে। অর্থনীতির জন্য যখন এমন অবস্থা তখন ৭ জানুয়ারির রাজনৈতিক বিভক্তি ঘিরে চরম রাজনৈতিক বিভক্তি শঙ্কা আরও বাড়াচ্ছে।

বিশ্লেষকরা বলছেন: অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বাদশ জাতীয় নির্বাচনে বর্তমান সরকারই পুনরায় ক্ষমতায় আসুক বা নতুন কোন দল ক্ষমতায় আসুক অর্থনীতি পুনরুদ্ধার হবে তাদের জন্য অগ্নিপরীক্ষা।

রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির অনিশ্চয়তাকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন: রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকবে না। গত দুটি জাতীয় নির্বাচনের সময় বিদেশি সম্পৃক্ততা তেমন ছিল না। এবার আছে। এ বছর অন্য দুবারের মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়েও অনিশ্চয়তা আছে। নির্বাচনের পরও যে শান্তিতে থাকবো, সে কথাও বলা যাচ্ছে না।

তিনি বলেন: উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, রিজার্ভ কমে যাওয়া, বিনিময় হার—এসব নিয়ে চাপে আছে অর্থনীতি। আইএমএফ এসব বিষয়ে সংস্কার করতে বলেছে। কিন্তু নির্বাচনের আগে এসব সংস্কার করা সম্ভব নয়। তাই মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশেই থাকবে। বিনিময় হার কোথায় ঠেকবে বলা যাচ্ছে না। নির্বাচনের পরেও যে এসব সংস্কার হবে, সেই দিকনির্দেশনাও রাজনৈতিক নেতৃত্বের কাছে পাওয়া যাচ্ছে না। অথচ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে বড় ধরনের সংস্কার করতেই হবে।

তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলছেন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর চড়া মূল্যস্ফীতি অর্থনীতিকে চাপে ফেলছে। তবে নির্বাচনের পর নতুন সরকার এলে ঘুরে দাঁড়াবে।নিবার্চনী অনিশ্চয়তা কেটে গেলে বাড়বে প্রবাসী আয়, বিদেশি বিনিয়োগ, বেসরকারি ঋণ ও উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড়ও বাড়বে।

গভর্নরের মতে, রিজার্ভ সংকট আর মূল্যস্ফীতি এখন বড় সমস্যা। তবে আছে সমাধানের পথও। সেই পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেন: দুইটা বিষয়ে আমরা চাপের মধ্যে আছি, একটা হলো মূল্যস্ফীতি আর আরেকটি ফরেন কারেন্সি রিজার্ভ। মূল্যস্ফীতি কমানোর জন্য এখন যেটা করছি, সরকারের বাজেট ঘাটতি মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ডিং একদম বন্ধ করে দিয়েছি। আমাদের পলিসি রেট বাড়িয়েছি। আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী এই মুহূর্তে আমাদের রিজার্ভ আছে প্রায় ২০ বিলিয়ন ডলার। ইউএস ফেড: বলেছে, তারা ডিসেম্বর পর্যন্ত পলিসি রেট বাড়াবে না। যদি না বাড়ায় তাহলে আমরা ধরে নিতে পারি যে, ইউএস ফেডের রেট আর বাড়বে না। আমরা ইন্টারেস্ট রেট দিয়ে ডলার এখানে আনতে পারবো।

বাংলাদেশের বাস্তবতায় নিবার্চন এলেই রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ে। নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে দূর হবে সেই অনিশ্চয়তা। গতি বৈদেশিক বাণিজ্য ও প্রবাসী আয়ে। সেই আশা গভর্নরের।

দেশে জিনিসপত্রের বাড়তি দাম। বিশ্ববাজারেও খাদ্য ও সেবার দাম আকাশ ছোঁয়া। ডলার সঙ্কটে ঋণপত্র খুলতে পারছে না ব্যবসায়ীরা। এক বছরে ডলারের দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি। এই অবস্থায় কেমন আছে অর্থনীতি?

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন: আমরা যদি কৃষি উৎপাদন বলি, গত কয়েক বছরের মধ্যে এবারও উৎপাদন ভালো হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ইনডেক্স নিয়ে আমাদের হাতে যে তথ্য রয়েছে, ১৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আমরা মনে করি এ বছর প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ এর ওপরে থাকবে।

Tags: আব্দুর রউফ তালুকদারড. আহসান এইচ মনসুরপিআরআইবাংলাদেশ ব্যাংকবিশ্ব ব্যাংক
Previous Post

নির্বাচনের আগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে চবি শিক্ষক সমিতির প্রতিবাদ

Next Post

পর্যটন খাতকে অন্ধকারের হাতছানি দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা

Next Post
বাংলাদেশের মানচিত্রের সাথে এভিয়েশন লোগো ও লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন খাতকে অন্ধকারের হাতছানি দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT