চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বন্ধুসহ বলি তারকাদের ‘সুজন’ ওরি আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 17, মার্চ 2025
in বিনোদন
A A
ব্ল্যাক পোশাক পরা যুবক, পেছনে নদী ও শহরের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

এমনিতেই ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন চার বছরের মধ্যে প্রভাবশালী হয়ে উঠেছেন ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি। যিনি বলি তারকাদের ‘সুজন’ বলেই পরিচিত।

আম্বানীদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোন উদ্‌যাপনে তার উপস্থিতি অবধারিত। সেই ওরিকে এবার আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ।

তার বিরুদ্ধে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে মদ্যপানের অভিযোগে উঠেছে। এসময় তার সঙ্গে তার সাত বন্ধুও উপস্থিত ছিল। জানা গেছে, সাত জন বন্ধু সহ কাটরায় গিয়েছিলেন ওরি। সেখানকার কটেজ স্যুট এলাকায় মদ্যপান করছিলেন তারা। জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি।

কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরি সহ তার সাত বন্ধু দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং এক রাশিয়ান নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

রিয়াসি পুলিশের একজন কর্মকর্তা এই প্রসঙ্গে টাইমস নাউকে বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা এবং এসএইচও কাটরার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওরি সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে, সেই নোটিশে তাদের তদন্তে যোগদানের নির্দেশ দেওয়া হবে।’

এসএসপি রিয়াসি আরও বলেন, ‘যে কেউ আইন লঙ্ঘন করবে, বিশেষ করে ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে লিপ্ত হওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ –হিন্দুস্তান টাইমস

Tags: আটকওরিবলিউড
Previous Post

সৌদিতে শেষ হল ক্যাম্প, রাতে ফেরার পথ ধরবেন জামালরা

Next Post

বড়পর্দায় মুক্তির তিন মাসেই ছোটপর্দায় ‘মেকআপ’

Next Post
নতুন মেকআপের ছবি, যেখানে তিনজন ব্যক্তি বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় মুক্তির তিন মাসেই ছোটপর্দায় ‘মেকআপ’

তৌসিফ ও নিহার ঈদে অ্যারেঞ্জ ম্যারেজ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT