চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় মুক্তির তিন মাসেই ছোটপর্দায় ‘মেকআপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 17, মার্চ 2025
in বিনোদন
A A
নতুন মেকআপের ছবি, যেখানে তিনজন ব্যক্তি বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। রাজনৈতিক পটপরিবর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়। পরে চলতি বছরের ১০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় ‘মেকআপ’।

বড়পর্দায় মুক্তির তিন মাসের মধ্যে এবার সেই ‘মেকআপ’ দেখা যাবে ছোটপর্দায়। আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় আলোচিত ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতরের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

Tags: অনন্য মামুনকাজী উজ্জ্বলতারিক আনাম খানপায়েল মুখার্জীবিশ্বনাথমেকআপরিয়েলীরোশানলিড বিনোদনসাইফ চন্দনসিনেমা
Previous Post

৭ বন্ধুসহ বলি তারকাদের ‘সুজন’ ওরি আটক

Next Post

ঈদে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’!

Next Post
তৌসিফ ও নিহার ঈদে অ্যারেঞ্জ ম্যারেজ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’!

পুতিন ও ট্রাম্পের ছবি, আন্তর্জাতিক রাজনীতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের সাথে ভূমি ও বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT