চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-শাহরুখকে টপকে শীর্ষ নায়ক যিনি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

প্রতি মাসেই দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা প্রকাশ করে অরম্যাক্স মিডিয়া। এবার প্রকাশ্যে এসেছে আগস্ট ২০২৬-এর জনপ্রিয় পুরুষ তারকাদের টপ ১০ তালিকা। এই তালিকায় বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকার নাম রয়েছে। তবে নজর কেড়েছে দক্ষিণী তারকাদের আধিপত্য। প্রথম দশে বলিউডের মাত্র তিন অভিনেতা জায়গা করে নিয়েছেন।

অরম্যাক্সের আগস্টের তালিকায় ১০ নম্বরে রয়েছেন রণবীর সিং। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পরেও এই তালিকায় তাকে দশম স্থানে দেখা গেছে। ৯ নম্বরে রয়েছেন ‘ট্রিপল আর’ খ্যাত তারকা রাম চরণ। অন্যদিকে ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। তার আসন্ন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

তালিকায় ৭ নম্বরে রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। ‘টক্সিক’ নিয়ে চর্চার পাশাপাশি বর্তমানে ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয় করার জন্যও খবরের শিরোনামে রয়েছেন তিনি।

৬ নম্বরে রয়েছেন অভিনেতা সূর্য। ৫ নম্বরে জায়গা পেয়েছেন মহেশ বাবু। এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি ঘোষণার পর থেকেই তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন রয়েছেন তালিকার ৪ নম্বরে। বর্তমানে তার পরবর্তী ছবি ‘রাকা’ নিয়ে চর্চায় রয়েছেন অভিনেতা। এখনও ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে, তবে টিজার বা ট্রেলার মুক্তি পায়নি।

অরম্যাক্সের আগস্টের তালিকায় ৩ নম্বরে রয়েছেন থালাপতি বিজয়। অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার পরও তার জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি, তালিকায় সেই ছবিই ধরা পড়েছে।

২ নম্বরে রয়েছেন শাহরুখ খান। তার ‘কিং’ এখনও মুক্তি পায়নি, তবুও জনপ্রিয়তার নিরিখে তালিকার প্রথম তিনে জায়গা করে নিয়েছেন বলিউডের ‘কিং খান’।

তবে আগস্টের অরম্যাক্স তালিকার শীর্ষস্থান দখল করেছেন প্রভাস। অর্থাৎ জনপ্রিয়তার এই তালিকায় শাহরুখ খানকে পিছনে ফেলে ১ নম্বরে রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস।

Tags: প্রভাসশাহরুখ খানসালমান খান
Previous Post

পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন

Next Post

২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

Next Post

২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বেলায়েত হোসেন ও তার স্ত্রী শামসুন নাহার

কোটি টাকার সম্পদ, নথিতে দুই লাখ; দেড় বছরেও কেন শেষ হয়নি অনুসন্ধান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT